Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বানরের উপদ্রবে অতিষ্ঠ কুলাউড়ার আট ইউনিয়নের মানুষ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩
শেয়ার করুন:
বানরের উপদ্রবে অতিষ্ঠ কুলাউড়ার আট ইউনিয়নের মানুষ

সংগৃহীত ছবি

খাবারের সন্ধানে দল বেঁধে লোকালয়ে নেমে আসছে শত শত বানর। নষ্ট করছে শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্য। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে উৎপাত। টিনের চালের ওপর ছোটাছুটি, বাড়ির আঙিনায় তাণ্ডব আর ফসলের ক্ষতিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কয়েকটি এলাকার বাসিন্দারা।

উপজেলার বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, জয়চণ্ডী, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ও কুলাউড়া সদর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ভুগছেন। স্থানীয়দের ধারণা, পাহাড় ও বনাঞ্চলে খাদ্যসংকট দেখা দেওয়ায় বানরের দল লোকালয়ে চলে আসছে।

বাসিন্দারা জানান, বাড়ির আঙিনায় লাগানো শাকসবজি খেয়ে ফেলছে বানর। ভেঙে নষ্ট করছে গাছপালা। আম, কাঁঠাল ও লিচুসহ বিভিন্ন ফল পাকার আগেই খেয়ে ফেলছে। উঠানে শুকাতে দেওয়া ধানও ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট করছে। এতে কৃষিপণ্যের ক্ষতির পাশাপাশি পরিবারের দৈনন্দিন খাদ্য চাহিদা মেটাতেও বাড়তি চাপে পড়ছেন অনেকে। নিজেদের বাড়িতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে না পারায় বাড়ছে তাদের দুর্ভোগ।

রাতেও থামছে না বানরের উৎপাত। দল বেঁধে টিনের চালের ওপর ওঠানামা করায় বিকট শব্দ হচ্ছে। এতে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে তৈরি হচ্ছে আতঙ্ক।

তবে বানরের উপদ্রব বন্ধে সেগুলো নিধনের পক্ষে নন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বন্যপ্রাণী হিসেবে বানরেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই বানর নিধন না করে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করেই সমস্যার সমাধান চান তারা।

আরও পড়ুন

জাল সনদে চাকরি, অভিযোগকারী দুই রেজিস্ট্রারও দুদকের মামলার আসামি

২২ নভেম্বর ২০২৬

এ জন্য উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রস্তাব, বনাঞ্চলে বানরের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বন বিভাগের তত্ত্বাবধানে সমীক্ষা চালিয়ে বানরের নিরাপদ ও উপযুক্ত আবাসস্থল নিশ্চিত করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেবে। এতে একদিকে মানুষের বসতবাড়ি ও ফসলের ক্ষতি কমবে, অন্যদিকে বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থলও সুরক্ষিত থাকবে।

মৌলভীবাজারবানর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের