পদ্মা সেতুতে ওভারটেক করতে গিয়ে মিনিট্রাকে বাসের ধাক্কা, আহত ৯

পদ্মা সেতুতে ওভারটেক করতে গিয়ে মিনিট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি বাস। এতে ৯ জন আহত হয়েছেন। ছবি: আগামীর সময়
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ওভারটেক করতে গিয়ে একটি মিনিট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে ডলফিন পরিবহনের একটি বাস।এতে বাস ও মিনিট্রাকের অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন।
গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সেতুর জাজিরা প্রান্তের ৪২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (পদ্মা সেতু) আবু সাদ নিলয় জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী বাসটি দ্রুতগতিতে মিনিট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় সেটিকে ধাক্কা দেয়। এতে বাস ও মিনিট্রাকের অন্তত নয়জন যাত্রী আহত হয়েছেন।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।




