Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুর

এক সেতুর অভাবে ১৫ হাজার মানুষ, ৭ বছরেও নেই সমাধান

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২০:৫১
এক সেতুর অভাবে ১৫ হাজার মানুষ, ৭ বছরেও নেই সমাধান

ছবি: আগামীর সময়

বন্যার তীব্র পানির তোড়ে ভেঙে পড়া একটি সেতু। আর সেই সেতু না থাকায় বছরের পর বছর চরম দুর্ভোগে কাটছে অন্তত ১৫ হাজার মানুষের জীবন। শুকনো মৌসুমে কোনো রকমে সরু মেঠো পথ দিয়ে চলাচল করলেও যানবাহন চলাচল একেবারেই বন্ধ। আর বর্ষা এলেই বাড়ে ঝুঁকি, বাড়ে অনিশ্চয়তা।

জামালপুরের বকশীগঞ্জের আলীরপাড়া-গোপালপুর সড়কের টাকিমারি খালের সেতুটি ছিল গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। ২০১৯ সালের ভয়াবহ বন্যায় ভেঙে যায় সেতুটি। এরপর কেটে গেছে সাত বছর কিন্তু এখনো পুনর্নির্মাণ হয়নি। ফলে উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষের নিত্যদিনের চলাচল ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

সরেজমিনে দেখা গেছে, সেতুর অবশিষ্টাংশ এখনো পড়ে আছে ভাঙা অবস্থায়। সেতুর দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে সংযোগ না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে পুরো সড়কটি। শুকনো মৌসুমে মানুষ পাশের সরু মাটির পথ দিয়ে হেঁটে বা মোটরসাইকেল নিয়ে চলাচল করলেও চলতে পারে না কোনো যানবাহন। আর বর্ষা মৌসুমে সেই পথও ডুবে যায় পানির নিচে। তখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা।

স্থানীয়রা জানান, এই সেতুটি ছিল তাদের চলাচলের প্রধান মাধ্যম। সেতু ভেঙে যাওয়ার পর থেকে প্রতিদিনের জীবনযাত্রায় নেমে এসেছে চরম ভোগান্তি। ধরারচর, ভাটিপাড়া, চরটসাপাড়া, গোপালপুর, সারমারা, বগারচর, খাসিরপাড়া, আলীরপাড়াসহ আশপাশের অন্তত ১০ গ্রামের মানুষকে এখন যেতে হয় উপজেলা সদরে। আর এজন্য তাদের প্রায় ১০ কিলোমিটার অতিরিক্ত পথ দিতে হচ্ছে পাড়ি। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি বাড়ছে যাতায়াত ব্যয়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ ও আলীরপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিদিন অতিরিক্ত পথ দিতে হচ্ছে পাড়ি। অনেককে খুব ভোরে বাড়ি থেকে বের হতে হয়। বাড়তি ভাড়ার চাপও বহন করতে হচ্ছে তাদের পরিবারকে। বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত করতে গিয়ে অনেক সময় বই-খাতা পড়ে যায় পানিতে। এমনকি নৌকা দুর্ঘটনার আশঙ্কাও থাকে সবসময়।

এক শিক্ষার্থী জানান, শুকনো মৌসুমে অনেকটা পথ ঘুরে যেতে হয় তাদের। আর বর্ষায় নৌকা ছাড়া উপায় থাকে না। এতে তাদের পড়াশোনা অনেক ব্যাহত হয়।

স্থানীয়দের অভিযোগ, শুধু শিক্ষার্থী নয়— রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণসহ নিত্যপ্রয়োজনীয় সব কাজেই পড়তে হচ্ছে চরম বিড়ম্বনায়। কোনো রোগী হঠাৎ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে কঠিন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারে নিতে না পেরে পড়ছেন ক্ষতির মুখে।

গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রভাষক জুলফিকার মামুনের সঙ্গে কথা হয়। বললেন, ‘সেতু না থাকায় আমাদের কলেজের শিক্ষার্থীরা নিয়মিত সমস্যার মধ্যে পড়ে। দ্রুত সেতুটি নির্মাণ হলে শিক্ষার্থীসহ এলাকার হাজারো মানুষের উপকার হবে।’

এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা জানান, ভাঙা সেতুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে একাধিকবার। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ বিষয়ে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ।

‘টাকিমারি খালের ওপর সেতু নির্মাণের জন্য কয়েকবার পাঠানো হয়েছে প্রস্তাবনা। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু করা হবে’, বললেন এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেছেন, ‘আমি সদ্য যোগদান করেছি এখানে। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে মানুষের সমস্যার সমাধানে নেওয়া হবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাকিমারি খালের ওপর নতুন সেতু নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৮ কোটি টাকা। তবে বরাদ্দের অভাবে বছরের পর বছর ধরে ঝুলে আছে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পটি।

জামালপুরভাঙা সেতুসমাধানদুর্ভোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ