Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মিয়ানমারে পাচারের পথে ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৪:৪৩
মিয়ানমারে পাচারের পথে ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ

ছবি: আগামীর সময়

কক্সবাজারের রামুতে মিয়ানমার সীমান্তে পাচারের ১০০ বস্তা বা প্রায় ৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ আটক করা হয়েছে দুইজনকে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রামু উপজেলা প্রশাসন ও উখিয়া উপজেলা প্রশাসন।

আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার মো. জাহেদ হোসেন (২৫) এবং পিকআপচালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার বাসিন্দা সৈয়দ করিম (২৭)। বর্তমানে তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল এলাকায় বসবাস করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী বাজারের দিকে একটি পিকআপ ভ্যানে করে অবৈধভাবে ইউরিয়া সার পাচার করা হচ্ছে, এমন তথ্য দেয় এনএসআই। পরে ওই তথ্যের ভিত্তিতে মরিচ্যা বিজিবি চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন পিকআপটি থামিয়ে তল্লাশি করে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা, মোট ৫ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। একই সঙ্গে সার পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ এবং এতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

আরও পড়ুন

লোকসানে পুকুরে ফেলছেন পেঁয়াজ কৃষকেরা

৩০ জুন ২০২৬

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ জানিয়েছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার যাচাই করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে সার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

তার ভাষ্য, কৃষি উপকরণের অবৈধ পরিবহন ও পাচার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার বলেছেন, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত উদ্দেশ্যের বাইরে কৃষি উপকরণ পাচার বা অবৈধভাবে পরিবহন করা আইনত দণ্ডনীয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা ইউরিয়া সার, পিকআপ ভ্যান এবং আটক দুই ব্যক্তিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কক্সবাজারইউরিয়া সারবিজিবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়