Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

লোকসানে পুকুরে পেঁয়াজ ফেলছেন কৃষকেরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৪:২৭
লোকসানে পুকুরে পেঁয়াজ ফেলছেন কৃষকেরা

ছবি: আগামীর সময়

হয়েছে বাম্পার ফলন। কিন্তু নেই দাম। উঠছে না উৎপাদন খরচও। সংরক্ষণের অভাব ও বিদ্যুৎ সংকটে পচে যাচ্ছে পেঁয়াজ। লোকসান সইতে না পেরে বস্তাভর্তি পেঁয়াজ পুকুরে ফেলে প্রতিবাদ জানাচ্ছেন ফরিদপুরের অনেক কৃষক।

বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন ফরিদপুরে পেঁয়াজচাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারদর অনেক কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

এর সঙ্গে যুক্ত হয়েছে সংরক্ষণ সংকট ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট। ফলে অতিরিক্ত গরমে প্রতিদিন বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাচ্ছে। বাধ্য হয়ে বস্তাভর্তি পেঁয়াজ ডোবা ও পুকুরে ফেলে প্রতিবাদ জানাচ্ছেন অনেক কৃষক।

ফরিদপুরের অন্যতম প্রধান অর্থকরী মসলা ফসল পেঁয়াজ। জেলার মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে পেঁয়াজের আবাদ হয় সালথা ও নগরকান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে। দীর্ঘদিন ধরে পেঁয়াজ চাষের ওপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছেন এ অঞ্চলের হাজারো কৃষক।

কৃষকরা জানিয়েছেন, চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে বিভিন্ন জাতের পেঁয়াজের। এর মধ্যে অধিকাংশই হাইব্রিড জাতের, যা দীর্ঘদিন সংরক্ষণ করা কঠিন। বর্তমানে বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়।

অথচ উৎপাদন খরচই পড়েছে প্রতি মণে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে প্রতিটি মণেই।

আরও পড়ুন

ডিজিটাল নজরদারিতেই ধাক্কা ৭১৩ প্রকল্পের তথ্য নেই

৩০ জুন ২০২৬

কৃষক মোহাম্মদ আলী জানিয়েছেন, সরকারি এয়ারফ্লো মেশিন ব্যবহার করেও পর্যাপ্ত বাতাস চলাচল না করায় পচে গেছে তার প্রায় ৩৫০ মণ পেঁয়াজ। শেষ পর্যন্ত পুকুরে ফেলে দিতে বাধ্য হয়েছেন পেঁয়াজ।

কৃষক দাউদ মাতুব্বর বলেছেন, ‘বর্তমান বাজারদরে উৎপাদন খরচই উঠছে না। এর সঙ্গে সংরক্ষণ ব্যয় যোগ হওয়ায় লোকসানের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে।’

আরেক কৃষক আবুল মাতুব্বরের ভাষ্য, ‘কৃষকদের এই দুর্দশা নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। ন্যায্যমূল্য নিশ্চিত না হলে আগামীতে অনেকেই পেঁয়াজ চাষ ছেড়ে দিতে বাধ্য হবেন।’

কৃষকদের অভিযোগ, সরকারিভাবে সরবরাহ করা এয়ারফ্লো মেশিন প্রত্যাশিত ফল দিচ্ছে না অনেক ক্ষেত্রে। বিদ্যুৎ বিভ্রাট ও কারিগরি সমস্যার কারণে ব্যাহত হচ্ছে বাতাস চলাচল।

তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকায় কোনোভাবেই সম্ভব হচ্ছে না পেঁয়াজ সংরক্ষণ।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান আগামীর সময়কে জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে জেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য বিতরণ করা হয়েছে এক হাজার ৪৩০টি এয়ারফ্লো মেশিন। চলতি বছর বিতরণ করা হয়েছে আরও ৭০০টি মেশিন। সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় আড়াই হাজার মেশিন।

তার ভাষ্য, সংরক্ষণ সুবিধা বাড়ানো গেলে তাৎক্ষণিকভাবে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হবেন না কৃষকরা।

পেঁয়াজলোকসানকৃষকফরিদপুরচাষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের