Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যোগদানের এক দিন পরই সেই এসপিকে প্রত্যাহার

পঞ্চগড় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২২:৩৭
যোগদানের এক দিন পরই সেই এসপিকে প্রত্যাহার

পুলিশ সুপার মো. মিজানুর রহমান

পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। গত শনিবার (৯ মে) আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে প্রত্যাহার করা হয় তাকে। আদেশে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মের মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করবেন।

এর আগে গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এতে মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। ৭ মে পঞ্চগড়ে যোগদান করেন তিনি। পরদিন তিনি জরুরি কাজে ঢাকায় যান। এরপর আর পঞ্চগড়ে ফেরেননি তিনি।

এর আগে গত ৯ মে পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আওয়ামী শাসনামলে পতিত সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে দিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দিনাজপুর জেলায় এসপি হিসেবে বদলির সুপারিশ করেও কোনো ফল না পাওয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমানের প্রতি সদয় হয়েছে বিএনপি সরকার। মিজানুর রহমানের স্বপ্ন পূরণ করেছে, তাকে এসপি হিসেবে পদায়ন করা হয়েছে পঞ্চগড়ে।’

তিনি আরও লিখেছেন, ‘এই কর্মকর্তার বিষয়ে বাংলাদেশ পুলিশের একাধিক পদস্থ কর্মকর্তার মতামত অত্যন্ত নেতিবাচক। নারী পুলিশ কনস্টেবলের সঙ্গে সম্পর্ক স্থাপন ও নিজ অধীনস্থদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায়ের মতো গুরুতর নৈতিক স্খলনের অভিযোগ রয়েছে, এমন কর্মকর্তাকে ঠিক কোন বিবেচনায় একটি জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশের কর্মকর্তারা।’

পরদিন রবিবার আরেক পোস্টে সায়ের লিখেছেন, ২০২২ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তার (মোহাম্মদ মিজানুর রহমান) অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হয় এবং এক বছর তার বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করার শাস্তি দেওয়া হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই নিরাপত্তা সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তার অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাদের চাকরি তো যেতই, সঙ্গে জেল-জরিমানাও হতো। তবে বিশ্বের অন্যতম শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েও আমরা এভাবেই দুর্নীতিবাজদের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত করে দুর্নীতির বাম্পার ফলন নিশ্চিত করে যাচ্ছি।’

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহকর্মীরা তাকে জুয়াড়ি মিজান বা বিকাশ মিজান নামে আখ্যায়িত করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন সায়ের। তিনি লিখেছেন, সরকার ঠিক কোন কারণে মিজানুর রহমানের মতো দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দিল? বিভিন্ন মাধ্যমে যাচাই করে জানা গেছে, বিশেষ একজন আমলা— যিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে বেইলি রোডের অফিসার্স ক্লাব দখল করেছিলেন, তিনি সরকারের শীর্ষ মহলের চোখে পট্টি পরিয়ে এমন অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড করে চলেছেন। এই ব্যক্তির বিষয়ে সরকার যদি এখনই সতর্ক না হয়, তাহলে পদে পদে এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি হতেই থাকবে।’

জুলকারনাইন সায়েরের এসব পোস্টের পর বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পুলিশ সুপারকে দ্রুত বদলির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এরপরই তাকে বদলি করা হয়। তবে বিষয়টি আজ সোমবার বিকালে জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও পোস্ট করতে থাকেন নেটিজেনরা।

এ বিষয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নম্বরে একাধিকবার যোগাযোগ করলেও রিসিভ করেননি তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি