Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রেললাইনের ওপর বাজার দুর্ঘটনার শঙ্কা

এস এম রফিকুল আলম, অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৩
রেললাইনের ওপর বাজার দুর্ঘটনার শঙ্কা

যশোরের অভয়নগরের নোয়াপাড়া রেলস্টেশনের অদূরে নুরবাগ রেলক্রসিং ও এর সংলগ্ন রেললাইনের ওপর প্রতিদিন বসছে বড় কাঁচাবাজার। এই বাজারে জীবনের ঝুঁকি নিয়ে কেনাকাটা করছেন শত শত মানুষ। ব্যস্ততম এ এলাকায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল।

সরেজমিন দেখা যায়, নোয়াপাড়া রেলস্টেশনের পাশেই নুরবাগ এলাকায় রেললাইনের দুই পাশ এবং স্লিপারের ওপর সারি সারি সবজি ও মাছের পসরা সাজিয়ে বসছেন বিক্রেতারা। ক্রেতারা লাইনের ওপর দাঁড়িয়েই দরদাম করছেন। রেলপথের এমন ব্যস্ততম জায়গায় বাজার বসায় পথচারী ও যাত্রীদের চলাচলেও চরম বিঘ্ন ঘটছে।

আশঙ্কার কথা জানালেন রেললাইনের পাশের দোকানদার শহিদুল ইসলাম। তিনি বললেন, নুরবাগ এলাকায় প্রতিদিন ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাজারের ব্যস্ততা থাকে। বিক্রেতারা কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে রেললাইনকে ফুটপাত বানিয়ে ফেলেছেন। ট্রেনের সময়সূচি নিয়ে অসচেতনতা এবং রেল কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ এলাকাটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রেললাইনে বসা তরকারি বিক্রেতা আব্দুল হান্নানের দাবি, ‘নোয়াপাড়া বাজারের কাঁচাবাজারপট্টিতে বসার জায়গা না থাকায় বাধ্য হয়ে আমরা এখানে বসি। মাঝেমধ্যে রেল কর্তৃপক্ষ আমাদের উচ্ছেদ করে দেয়। পেটের তাগিদে আবারও এখানে বসতে হয়।’

নোয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় বললেন, ‘নিয়ম অনুযায়ী রেললাইনের উভয় পাশে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত কোনো অবৈধ স্থাপনা বা বাজার বসানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এসবের তোয়াক্কা না করে বছরের পর বছর এখানে চলছে ব্যবসা। এতে একদিকে যেমন ট্রেনের গতি কমিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে চালকদের, অন্যদিকে বাড়ছে প্রাণের ঝুঁকি। ‘অবৈধ বাজার উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হলেও কিছু অসাধু চক্র বারবার তা চালু করছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। কর্তৃপক্ষ খুব দ্রুত এ সমস্যা সমাধান করবেন বলে জানিয়েছেন’— বললেন এই স্টেশনমাস্টার।

যশোরঅভয়নগররেললাইনদুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী