Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

৩ জেলায় জলাবদ্ধতা ও পাহাড়ধসে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ২১:২৮
৩ জেলায় জলাবদ্ধতা ও পাহাড়ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজারে পাহারধস

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও পাহাড়ধসে ৩ জেলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটিতে ঘটে এসব মৃত্যুর ঘটনা।

কক্সবাজার

এদিন কক্সবাজারের মৃত্যু হয়েছে তিনজনের। মৃতরা হলেন লিমা আক্তার (২৫), মো. মানিক (৪০) ও শিশু রুমাইসা খানম। এর মধ্যে মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া হাজীঘোনা এলাকায় পাহাড়ধসে মারা যান গৃহবধূ লিমা আক্তার। একই ঘটনায় তার স্বামী জসিম উদ্দিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. রুবেল জানিয়েছেন, টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের বসতবাড়ির ওপর পড়ে। এতে লিমা ও তার স্বামী জসিম মাটিচাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, আজ বিকাল ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় ঘরের দেয়ালধসে মৃত্যু হয় মো. মানিকের (৪০)। স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, বিকালে এখলাসের বাড়িতে দুপুরের খাবার খাচ্ছিলেন মানিক। এ সময় টানা বৃষ্টিতে নরম হয়ে ঘরের একটি মাটির দেয়ালধসে তার ওপর পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়েন। শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী বললেন, ‘কয়েক দিনের টানা বৃষ্টিতে মাটির দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। দেয়ালধসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

এ ছাড়া, কক্সবাজারের মহেশখালীতে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে দেড় বছরের শিশু রুমাইসা খানম। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমাইসার মামা মো. এমরান জানিয়েছেন, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে বাড়ির আশপাশের বিভিন্ন গর্তে পানি জমে ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘরের সবার অগোচরে বাইরে খেলতে বের হয় শিশুটি। পড়ে যায় পানিভর্তি একটি গর্তে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে নেয় কক্সবাজার সদর হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রুমাইসাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম 

ভারী বৃষ্টির মধ্যে চট্টগ্রাম নগরের রহমাননগরে পাহাড়ধসে শফিকুল রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহতের দুই বছর বয়সী মেয়েসহ দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পাঁচলাইশ থানাধীন রহমাননগর বি ব্লকের ৪ নম্বর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল রহমানের বাবার নাম মো. শমির। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। এখানে পাহাড়ের খাঁজে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় শফিকুলের মেয়ে সাইফা ও মনিরা আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম জানালেন, পাহাড় কাঁচা ঘরের ওপর ধসে পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপর দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম রেনু আক্তার (৫৫)। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা দেওয়া হয়।

রাঙ্গুনিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, পাহাড় লাগোয়া বাড়িতে থাকতেন তারা। বসতঘরের ওপর পাহাড়ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রাঙামাটি 

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লক্ষ্মী বিলাস চাকমা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মোট ১১টিসহ জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। শিমুলতলী, রূপনগর, নতুনপাড়া, যুব উন্নয়ন এলাকা, ভেদভেদী ও লোকনাথ মন্দিরসহ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে অসংখ্য পরিবারের বসবাস। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। অতীতে এসব এলাকার অনেকগুলোতেই পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এরপরও আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা রয়েছে স্থানীয়দের। ফলে আশ্রয়কেন্দ্রগুলো অনেকটাই শূন্য পড়ে আছে।


পাহারধসমৃত্যুবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল