Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কচুরিপানার দখলে চলনবিল, বাড়ছে কৃষকের খরচ

  • ঢেকেছে চলনবিলের বিস্তীর্ণ এলাকা
  • ব্যাহত নৌযাতায়াত, বাড়ছে ভোগান্তি
  • জমি পরিষ্কারে বাড়তি খরচ কৃষকের
  • শ্রমিক সংকটে অনিশ্চিত মৌসুমি আবাদ
  • কচুরিপানায় নষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য
লিটন হোসেন লিমন, নাটোর
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৭
কচুরিপানার দখলে চলনবিল, বাড়ছে কৃষকের খরচ

চলনবিলের কচুরিপানা অপসারণ করছেন কৃষকরা। ছবি: সংগৃহীত

বর্ষায় থইথই পানিতে শাপলা, বক আর নৌকার ছুটে চলায় প্রাণ ফিরে পায় চলনবিল। তবে এবার সেই বিলে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। কচুরিপানার ঘন আস্তরণের ফলে জমি পরিষ্কার করতে বাড়তি শ্রমিক ও টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। এতে মৌসুমি ফসলের আবাদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সরেজমিনে গিয়ে নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানির ওপর বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাসছে কচুরিপানা। কোথাও কোথাও পুরো জলাশয় ঢেকে গেছে এর আস্তরণে। কচুরিপানার কারণে নৌকার পাখা আটকে যাচ্ছে। বাধ্য হয়ে পানিতে নেমে এগুলো সরিয়ে নৌকা চালাতে হচ্ছে মাঝিদের।

বর্ষায় চলনবিলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম নৌকা। কিন্তু কচুরিপানার বিস্তারে সেই নৌযাতায়াতও হয়ে পড়েছে কঠিন। নৌকার গতি কমে যাওয়ায় সময় লাগছে বেশি। অনেক ক্ষেত্রে কচুরিপানার ঘন স্তর এড়িয়ে যেতে হচ্ছে ঘুরপথে।

বিলশা গ্রামের কৃষক ওমর ফারুক ক্ষোভ প্রকাশ করে জানালেন, কচুরিপানা পরিষ্কার করতেই প্রতি বছর খরচ হয় হাজার হাজার টাকা। কয়েক বছর ধরে বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর সরকারি সহায়তা পাননি তারা। এখন টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় শ্রমিক। এতে মৌসুমি ফসল আবাদ নিয়ে পড়তে হচ্ছে অনিশ্চয়তায়।

বর্ষায় এ অঞ্চলের মানুষের চলাচলের প্রধান ভরসা নৌকা উল্লেখ করে নৌকার মাঝি আশরাফ হোসেন জানাচ্ছিলেন তার ভোগান্তির কথা। বলছিলেন, ‘এবার পুরো বিলেই কচুরিপানা ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দিয়ে নৌকা চালানো খুব কঠিন। অনেক দূর ঘুরে যেতে হয়। নৌকার পাখায় কচুরিপানা আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা নৌকা থেমে থাকে।’

আরও পড়ুন

‘দোয়া করবেন, যেন বেঁচে থাকি’

০৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় বাসিন্দা মমিন হাজির আক্ষেপ, আগে সহজেই এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া যেত নৌকায়। এখন কচুরিপানার কারণে কঠিন হয়ে পড়েছে সেই চলাচল। জমি থেকেও কচুরিপানা সরাতে লাগছে বাড়তি শ্রমিক। ফলে বাড়ছে কৃষকের খরচ।

চলনবিলের বিস্তীর্ণ এলাকায় আমন ধান, আগাম সরিষা, গম, বোরো ধানসহ আবাদ হয় বিভিন্ন ফসলের। কৃষকদের আশঙ্কা, জমিতে কচুরিপানা জমে থাকলে সময়মতো ব্যাহত হতে পারে চাষাবাদ। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কমতে পারে ফলনও।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর ইসলাম খান পরিস্থিতির প্রভাব তুলে ধরে জানালেন, অর্থ সংকটে জমি অনাবাদি রাখছেন অনেক কৃষক। এতে কমে যেতে পারে উৎপাদন। ফসল আবাদের আগে জমি থেকে কচুরিপানা সরিয়ে ফেলার পরামর্শও দিলেন তিনি।

কচুরিপানার কারণে ভোগান্তিতে পড়ছেন পর্যটকরাও। চলনবিলে বেড়াতে আসা হাবিবুর রহমান বাবুর আক্ষেপ, ‘অনেক বছর পর বন্ধুদের সঙ্গে বিল দেখতে এসেছি। কিন্তু বিল জুড়ে কচুরিপানা দেখে হতাশ হলাম। মাঝপথে আমাদের নৌকাও কচুরিপানায় আটকে যায়। পরে পানিতে নেমে কচুরিপানা সরিয়ে নৌকা চালাতে হয়েছে।’

একই অভিযোগ আরেক পর্যটক সুজন আহমেদের। তার ভাষ্য, চলনবিলের আগের জৌলুশ দিন দিন হারিয়ে যাচ্ছে। যত দূর চোখ যায়, শুধু কচুরিপানা দেখা যায়। এতে বিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, চলনবিল কৃষি ও মৎস্য সম্পদের পাশাপাশি বর্ষায় দেশের অন্যতম আকর্ষণীয় জলাভূমি। শাপলা, পাখি, মাছ, নৌকা ও জেলেদের কর্মচাঞ্চল্যে মুখর থাকে বিল। কিন্তু কচুরিপানার বিস্তার সেই স্বাভাবিক পরিবেশে ফেলছে ছেদ।

তাদের দাবি, কৃষিজমি ও নৌপথ সচল রাখতে দ্রুত উদ্যোগ নিতে হবে কচুরিপানা অপসারণের। পাশাপাশি কেন কচুরিপানার বিস্তার বাড়ছে, তা চিহ্নিত করে নিশ্চিত করতে হবে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা। তা না হলে চলনবিলের নীল জলরাশির বদলে একসময় কচুরিপানার সবুজ আস্তরণই এর প্রধান পরিচয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের।




চলনবিলকচুরিপানাকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise