Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

কচুরিপানা

আমতলীতে বদ্ধ নদীর কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
আমতলীতে বদ্ধ নদীর কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদী ও শাখা নদীর ১৫ কিলোমিটার ঘন কচুরিপানা পরিষ্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার যেভাবে নদী থেকে কচুরিপানা পরিষ্কার করছেন, তাতে অপসারণের বদলে উল্টো এর বংশবিস্তার আরও বাড়বে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।স্থানীয়দের অভিযোগ, দরপত্রে শ্রমিক দিয়ে কচুরিপানার মূল মাটি থেকে তুলে পরিষ্কার করার কথা থাকলেও ঠিকাদারের লোকজন মেশিন দিয়ে শুধু কচুরিপানার উপরিভাগ কেটে ফেলছেন। এতে গোড়া নদীতেই থেকে যাচ্ছে। কেটে ফেলা কচুরিপানাও পড়ে থ...
সারা দেশ•২৫ দিন আগে
কচুরিপানার দখলে চলনবিল, বাড়ছে কৃষকের খরচ
কচুরিপানার দখলে চলনবিল, বাড়ছে কৃষকের খরচ
বর্ষায় থইথই পানিতে শাপলা, বক আর নৌকার ছুটে চলায় প্রাণ ফিরে পায় চলনবিল। তবে এবার সেই বিলে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। কচুরিপানার ঘন আস্তরণের ফলে জমি পরিষ্কার করতে বাড়তি শ্রমিক ও টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। এতে মৌসুমি ফসলের আবাদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সরেজমিনে গিয়ে নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানির ওপর বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাসছে কচুরিপানা। কোথাও কোথাও পুরো জলাশয় ঢেকে গেছে এর আস্তরণে। কচুরিপানার কারণে নৌকার পাখা আটকে যাচ্ছে। বাধ্য হয়ে পানিতে নেমে এগুলো সরিয়ে নৌক...
সারা দেশ•এক মাস আগে
সুন্দরগঞ্জে আমন চাষে খরচ বাড়াচ্ছে কচুরিপানা
সুন্দরগঞ্জে আমন চাষে খরচ বাড়াচ্ছে কচুরিপানা
হাঁটুসমান কচুরিপানা টেনে একপাশে জড়ো করছিলেন কৃষক জলিল। কিছুক্ষণ পরপর কপালের ঘাম মুছে আবার কাজে মন দিচ্ছিলেন তিনি। জমিতে আমন ধানের চারা রোপণের সময় ঘনিয়ে এসেছে। কিন্তু চাষের আগে কচুরিপানা না সরালে নামানো যাবে না পাওয়ার ট্রিলার। তাই ধান লাগানোর আগেই বাড়তি শ্রম ও খরচের হিসাব কষতে হচ্ছে তাকে। হতাশা নিয়ে জলিল জানালেন, ধান ফলানোর আগেই খরচ শুরু হয়ে গেছে। কচুরিপানা পরিষ্কার করতে শ্রমিক লাগছে, এরপর জমি চাষের খরচ আছে। ধানের দাম ভালো না হলে এই বাড়তি খরচ কীভাবে উঠবে, সেটাই চিন্তা। শুধু আবদুল জলিল...
সারা দেশ•এক মাস আগে
কচুরিপানার মধ্যে লুকানো ছিল বস্তাবন্দি মরদেহ
বগুড়া ● কচুরিপানার মধ্যে লুকানো ছিল বস্তাবন্দি মরদেহ
বগুড়ায় পতিত জমিতে কচুরিপানার নিচে লুকানো অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার বেলা আড়াইটার দিকে মালগ্রাম দীঘিরপাড় এলাকা থেকে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে এক ব্যক্তি ওই এলাকায় ঘাস কাটতে গিয়ে দুই কুকুরের মারামারি ও তীব্র দুর্গন্ধ পেয়ে কচুরিপানা দিয়ে ঢাকা একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তিনি স্থানীয়দের ডাক দেন। তারা এগিয়ে এলে বস্তার ভেতরে কঙ্কালসার লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা-পুলিশের ঊর...
সারা দেশ•২ মাস আগে
কচুরিপানায় আসে বৈদেশিক মুদ্রা
কচুরিপানায় আসে বৈদেশিক মুদ্রা
পুকুর-খাল-বিলের আগাছা কচুরিপানাই এখন বাগেরহাটের একটি পরিবারের জীবিকার প্রধান অবলম্বন। খাল থেকে কচুরিপানা সংগ্রহ করে প্রক্রিয়াজাত ও শুকিয়ে ঢাকায় পাঠাচ্ছেন তারা। সেই কাঁচামাল দিয়ে তৈরি হচ্ছে গার্ডেন পট, চিকেন বাস্কেট, ডগ বাস্কেট, জুতা, ফুলদানি, ফ্লোর ম্যাট, পাপোশ, টিস্যু বক্সসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য; যার একটি অংশ রপ্তানি হচ্ছে বিদেশেও। ফলে একদিকে জলাশয় পরিষ্কার হচ্ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান ও পরিবেশবান্ধব শিল্পের সম্ভাবনা। বাগেরহাট শহরের খানজাহান পল্লীর গোবদিয়া এলাকার ৮ নম্বর...
সারা দেশ•৩ মাস আগে
কচুরিপানার নিচে নাক বের করে লুকিয়ে ছিলেন চোর
কচুরিপানার নিচে নাক বের করে লুকিয়ে ছিলেন চোর
বরিশালে দোকানে চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়ায় কচুরিপানার নিচে প্রায় সাড়ে তিন ঘণ্টা লুকিয়ে ছিলেন এক চোর। শেষ পর্যন্ত আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতর থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ‘চোর’ সুজন হাওলাদার (৩২) পাশের হাপানিয়া গ্রামের বাসিন্দা।স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানিয়েছেন, রাত ৩টার দিকে পূর্ব শরিফাবাদ গ্রামের ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করছিলেন সুজন। এ সম...
সারা দেশ•৩ মাস আগে