Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুর মেডিকেল

মৃতের ছেলেকে ‘কান ধরে উঠবস’ করানোর পরও ইন্টার্নদের কর্মবিরতি

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৮:৪৩
মৃতের ছেলেকে ‘কান ধরে উঠবস’ করানোর পরও ইন্টার্নদের কর্মবিরতি

রংপুর মেডিকেল— সংগৃহীত ছবি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।

আজ রবিবার সকাল থেকে ফের কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি সেবা সচল রাখার চেষ্টা করছে বলে জানিয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। শনিবারও তারা বিক্ষোভ ও কয়েক ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

আরও পড়ুন

রংপুর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

০৭ জুন ২০২৬

রংপুর ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাদমান মিরাজ বললেন, ‘শনিবারের হামলার ঘটনার পর চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালে নিরাপত্তা জোরদারসহ কয়েক দফা দাবিতে তাদের কর্মসূচি চলছে।’

মরদেহ আটকে রেখে ‘অভিযুক্ত’ ছেলেকে কান ধরে উঠবস করানোর পরও কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তিনি মন্তব্য করেন,‘তার মায়ের জানাজা ছিল। তাই তাৎক্ষণিকভাবে মামলা বা অভিযোগ দেওয়া হয়নি। যেন লঘু দোষে গুরু শাস্তি না হয়, সে কারণে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আমরা অতটা অমানবিক নই।’

তিনি আরও বললেন, ‘চিকিৎসকদের মারধরের ঘটনায় পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘মব’ তৈরি করে মৃতের ছেলেকে কান ধরে উঠবস করিয়েছে। শিক্ষার্থীদের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই।’

আরও পড়ুন

রোগীর মৃত্যু ঘিরে রংপুর মেডিকেলে অচলাবস্থা

১৩ জুন ২০২৬

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেছেন, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বসব, দাবিগুলো শুনব। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোরে রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগম অসুস্থ হয়ে পড়লে তার ছেলে রিফাত হোসেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। স্বজনদের দাবি, চিকিৎসকদের কাছে রোগীকে অক্সিজেন দেওয়ার অনুরোধ করা হলে আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। এ সময় রোগীর অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, সময়মতো অক্সিজেন না দেওয়ার কারণেই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনদের সঙ্গে দায়িত্বরত চিকিৎসকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে মরদেহ বুঝিয়ে দিতে গড়িমসির অভিযোগ তুলে বেলা দেড়টার দিকে তারা মেডিকেল মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

অন্যদিকে চিকিৎসকদের অভিযোগ, রোগীর মৃত্যুর পর মৃতের ছেলে রিফাত হোসেন দুই চিকিৎসককে মারধর করেন। হামলাকারীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা রোগীর মরদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে দিনভর হাসপাতালজুড়ে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা বিরাজ করে।

পরে মৃতের ছেলে রিফাত হোসেনকে বাসা থেকে ডেকে এনে মায়ের মরদেহ ফেরত দেওয়ার শর্তে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের একটি কক্ষে কান ধরে ওঠবস করানো হয়। এরপর তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

রংপুর মেডিকেলকান ধরে উঠবসইন্টার্ন চিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি