Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শজিমেক হাসপাতাল

রোগীর মৃত্যুতে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

বগুড়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৬
রোগীর মৃত্যুতে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

সংঘর্ষের খবর পেয়ে গতকাল রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যায় পুলিশ। সংগৃহীত ছবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের ১২ জন আহত হয়েছেন। ঘটনাটির সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শজিমকে হাসপাতালের ৭ম তলার মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে ৬ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের মধ্যে চারজন ছাত্রদলের নেতা।

হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, ফুলবাড়ি দক্ষিণপাড়ার বাসিন্দা এবং ১৮নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইসলাম (২৬), যুগ্ম আহ্বায়ক প্রান্ত (২২), সদস্য রাকিবুল হাসান রাকিব (১৮), ফুলবাড়ী উত্তরপাড়ার বাসিন্দা ও ১৯নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্না শেখ ওরফে এসএম সিহাব (১৮), নামাজগড়ের বিপ্লব সরদার(২৬) এবং নিশিন্দারা তানভীর শেখ (২৬)।িইন্টার্ন

হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর স্বজনরা জানান, বগুড়া শহরের রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) শ্বাসকষ্ট নিয়ে শজিমেক হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ, অন্য রোগীর জন্য নির্ধারিত ইনজেকশন মালেককে দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে গেলে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 

আরও পড়ুন

মৃতের ছেলেকে ‘কান ধরে উঠবস’ করানোর পরও ইন্টার্নদের কর্মবিরতি

১৪ জুন ২০২৬

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, মালেকের মৃত্যুতে স্বজনেরা উত্তেজিত হয়ে উঠেন। এক পর্যায়ে তারা দায়িত্বে থাকা চিকিৎসকের ওপর হামলা করেন। এ সময় আজরাফ ইসলাম অর্ক নামে আরেক ইন্টার্ন চিকিৎসক তাকে বাঁচাতে এলে হামলার শিকার হন। পরবর্তীতে মেডিকেলের অন্য ইন্টার্ন চিকিৎসকরা এগিয়ে আসেন। দুপক্ষের মধ্যে মারামারি হয়। রোগীর স্বজনদের পক্ষে ১০-১৫ জন বহিরাগতও চিকিৎসকদের ওপর হামলা করেন বলে তারা অভিযোগ করেন। এতে আজরাফসহ ৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হন।
তবে তাদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানাননি ইন্টার্ন চিকিৎসকরা।

স্বজনরা জানান, ইন্টার্ন চিকিৎসকরা রোগির ৬ স্বজনকে আটক করেন। প্রায় ৩ ঘণ্টা আটক থাকার পর পুলিশ গিয়ে ওই ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে। তবে তাদের আইনি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঋতু মণ্ডল স্নিগ্ধ নামের ইন্টার্ন চিকিৎসক বলেছেন, ‘এখন পর্যন্ত ৬ জন ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। তাদের হাড় ভেঙ্গে গেছে। এখনও নিশ্চিত না কার অবস্থা কতটা গুরুতর। পরে বিস্তারিত জানাবো। তবে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের কর্মসূচি ও দাবি-দাওয়ার বিষয়ে বুধবার জানাব।’

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. মনজুর এ মুর্শেদ বললেন, ‘এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা খুবই ক্ষুব্ধ ও মর্মাহত। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের কিছু দাবি আছে। আমরা সেগুলো সংশ্লিষ্ট স্থানে পৌঁছানোর ব্যবস্থা করেছি।’ 

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, মালেক নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে যায় পুলিশ। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা পুলিশের কাছে অভিযোগ করেন, ভুল চিকিৎসার অভিযোগ তুলে বহিরাগতরা তাদের ওপর হামলা করেছে এবং তারা ৬ জনকে হাসপাতালের ভেতরে আটকে রেখেছেন।

ওই ছয় জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা কিছুটা খারাপ থাকায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত দুই পক্ষের কেউ লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ওসি।

বগুড়াঅনির্দিষ্টকালের কর্মবিরতিরোগীর মৃত্যুইন্টার্ন চিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    মক্কা জোট কতটা কার্যকর হবে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    advertiseadvertise