Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

চৌগাছায় বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ২০:০৭
চৌগাছায় বিএনপিকর্মীকে গলা কেটে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়

যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪২) নামে এক বিএনপিকর্মীর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওসমান ও সুজা নামে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ রবিবার আসরের নামাজের পর সিংহঝুলী ইউনিয়নের খালে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আতিয়ার চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের বাসিন্দা। তার বাবা ছবেদ আলী চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য।

নিহতের বাবা ছবেদ আলী ও ছোট ভাই রাশেদ জানালেন, আতিয়ার প্রতিদিন সকালে বাড়ি গেলেও রবিবার যাননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রবিবার নিহতের ভাতিজা হাসান পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম জানান, আতিয়ার বিএনপির কর্মী ছিলেন। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদের ভাষ্য, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযানে চলছে।

চৌগাছাবিএনপিকর্মীহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise