Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোমর তাঁতে নারীর আয়

মো. সোহেল রানা, দীঘিনালা (খাগড়াছড়ি)
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:০২
শেয়ার করুন:
কোমর তাঁতে নারীর আয়

পাহাড়ের ঘরে ঘরে ব্যস্ততা। কেউ সংসারের কাজ সারছেন, কেউ যাচ্ছেন জুমক্ষেতে। আবার অবসর মিলতেই কোমর তাঁতে বসছেন কেউ কেউ। কাঠ ও বাঁশের কাঠি দিয়ে তৈরি বিশেষ এই তাঁতে বুনছেন রিনাই, পিনন, থামি, ওড়না, গামছা কিংবা মাফলার। এসব পোশাক শুধু পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যের অংশ নয়, অনেক নারীর বাড়তি আয়েরও উৎস। নিজেদের প্রয়োজন মিটিয়ে বাড়তি কাপড় বিক্রি করে সংসারে আর্থিক অবদান রাখছেন তারা।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর নারীদের মধ্যে কোমর তাঁতে কাপড় বোনার প্রচলন দীর্ঘদিনের। মায়ের কাছ থেকে মেয়েরা শিখছেন এ কাজ। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে তাঁতের বুননকৌশল ও নকশা। বাজার থেকে সুতা, উলের সুতা কিংবা পাহাড়ি তুলা সংগ্রহ করে ঘরেই তৈরি করছেন নানা ধরনের পোশাক।

তাদেরই একজন উপজেলার মেরুং ইউনিয়নের হিতেন্দ্রলাল হেডম্যানপাড়ার পলেন্দ্রি ত্রিপুরা। কোমর তাঁতে বসে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক রিনাই বুনছেন তিনি। হাতের আঙুলের দ্রুত চলাচলে ধীরে ধীরে ফুটে উঠছে কাপড়ের নকশা। এ কাজের সঙ্গে তার পরিচয় শৈশব থেকে।

পলেন্দ্রি ত্রিপুরার ভাষায়, মায়ের কাছ থেকে কাজ শিখেছেন। প্রায় ৩০ বছর ধরে কাপড় বুনছেন। নিজেদের পোশাক নিজেরাই তৈরি করেন। পাশাপাশি গ্রামের কেউ অর্ডার দিলে টাকার বিনিময়ে তাদের জন্যও পোশাক বুনে দেন। সুতার মান ও গুণগত দিক বিবেচনায় প্রতিটি রিনাই বিক্রি করেন দেড় থেকে দুই হাজার টাকায়। একটি রিনাই তৈরি করতে সময় লাগে ১৫-২০ দিন।

শুধু পলেন্দ্রি নন, দীঘিনালার বিভিন্ন গ্রামের অনেক নারী সংসারের কাজ ও জুম চাষের পাশাপাশি এ পেশায় যুক্ত। তাদের কেউ নিজেদের পরিবারের পোশাক তৈরি করেন, কেউ আবার বিক্রি করেন গ্রামের পরিচিতজন ও সাপ্তাহিক হাটে। একজন নারী নিয়মিত কাজ করলে মাসে ৯-১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

দীঘিনালার কামুক্যাছড়ার তাঁতশিল্পী বাসন্তি চাকমা বললেন, কোমর তাঁতে তৈরি পণ্য স্থানীয়ভাবে বাজারজাত করার পর্যাপ্ত সুযোগ নেই। সরকারি উদ্যোগে বিপণনব্যবস্থা গড়ে না উঠলে এ শিল্পের বিকাশ বাধাগ্রস্ত হবে। সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে পাহাড়ের ঐতিহ্যবাহী এই তাঁতশিল্প।

সরকারি সহায়তার সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দীঘিনালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার ভাষ্য, নারীরা কোমর তাঁতে কাপড় বুনলেও এ বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। জেলায় একটি বিপণনকেন্দ্র ছাড়া তাঁত নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি প্রকল্প নেওয়া হয়নি।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) খাগড়াছড়ির সেলাই প্রশিক্ষক বসিরুন বেগমের ভাষায়, কোমর তাঁত পাহাড়ি জনগোষ্ঠীর প্রাচীন পেশা। দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় তাঁত উদ্যোক্তারা চাইলে বিসিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। জেলায় একটি বিপণনকেন্দ্র রয়েছে। তবে কোমর তাঁতশিল্পের জন্য সরকারি ঋণ বা অর্থ বরাদ্দের কোনো কর্মসূচি চালু নেই।

তাঁতপল্লীতাঁতশিল্পদীঘিনালা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন

    সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ৯,১৬৯ জন