পাহাড়ের ঘরে ঘরে ব্যস্ততা। কেউ সংসারের কাজ সারছেন, কেউ যাচ্ছেন
জুমক্ষেতে। আবার অবসর মিলতেই কোমর তাঁতে বসছেন কেউ কেউ। কাঠ ও বাঁশের কাঠি দিয়ে তৈরি
বিশেষ এই তাঁতে বুনছেন রিনাই, পিনন, থামি, ওড়না, গামছা কিংবা মাফলার। এসব পোশাক শুধু
পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যের অংশ নয়, অনেক নারীর বাড়তি আয়েরও উৎস। নিজেদের প্রয়োজন মিটিয়ে
বাড়তি কাপড় বিক্রি করে সংসারে আর্থিক অবদান রাখছেন তারা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ত্রিপুরা ও চাকমা জনগোষ্ঠীর নারীদের
মধ্যে কোমর তাঁতে কাপড় বোনার প্রচলন দীর্ঘদিনের। মায়ের কাছ থেকে মেয়ে...