Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানি সংকটে পাট জাগে বাড়ছে কৃষকের খরচ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৬:১২
পানি সংকটে পাট জাগে বাড়ছে কৃষকের খরচ

পাট কেটে জমিতে স্তূপ করে রাখা হয়েছে। ছবি: আগামীর সময়

বর্ষা মৌসুমেও পর্যাপ্ত পানি না থাকায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাট জাগ দিতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। ক্ষেত থেকে পাট কেটে কয়েক কিলোমিটার দূরের খাল, নদী বা জলাশয়ে নিয়ে জাগ দিচ্ছেন অনেকেই। এতে আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে পরিবহন ব্যয় ও শ্রম খরচ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৪৫৪ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৪৬১ হেক্টর জমিতে। উৎপাদনের সম্ভাবনা ভালো থাকলেও জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানির অভাব এখন কৃষকদের প্রধান দুশ্চিন্তা।

আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোথাও পরিপক্ব পাট এখনো ক্ষেতে দাঁড়িয়ে আছে, আবার কোথাও কাটা পাট জমির পাশে, রাস্তার ধারে বা খাল-বিলের পাড়ে স্তূপ করে রাখা হয়েছে। অনেকেই অল্প পানিতে কোনো রকমে পাট জাগ দেওয়ার চেষ্টা করছেন। তবে অধিকাংশ কৃষক পর্যাপ্ত পানি না থাকায় পাট নিয়ে যেতে বাধ্য হচ্ছেন দূরের জলাশয়ে।

বালিয়াটি ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃষক মো. রাজা মিয়া বললেন, ‘আগে বর্ষার সময় জমিতেই পর্যাপ্ত পানি জমত। তখন ক্ষেতেই পাট জাগ দেওয়া যেত। এখন বৃষ্টির পানি ছাড়া জমিতে পানি থাকে না। তাই খালে নিয়ে গিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এতে খরচ প্রায় দ্বিগুণ হয়েছে।’

বালিয়াটি এলাকার কৃষক জিয়াউর রহমান ৩৩ শতাংশ জমিতে পাট চাষ করেছেন। তিনি জানান, ফলন ভালো হলেও শুধু পাট জাগ দেওয়ার স্থানে পরিবহনের জন্য ভ্যান ভাড়া বাবদ প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে।

আরও পড়ুন

বেলুয়ার শান্ত নদীতে ভাসে বৈঠাকাটার শতবর্ষী হাট

০১ আগস্ট ২০২৬

উত্তর কাওন্নারা গ্রামের কৃষক আনোয়ার ৩০ শতাংশ জমির প্রদর্শনী প্লটে পাট চাষ করেছেন। তার ভাষ্য, পর্যাপ্ত পানি না থাকায় জমিতে জমে থাকা বৃষ্টির পানিতেই পাট জাগ দিতে হয়েছে। এতে আঁশের রঙ আশানুরূপ হয়নি। তাই বাজারে ভালো দাম পাওয়া নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন।

পশ্চিম কাওন্নারা গ্রামের কৃষক মো. আমিনুর মিয়া বলেছেন, ‘পর্যাপ্ত পানির অভাবে পাটের আঁশের রঙ ভালো হয়নি। সাদা ও উজ্জ্বল আঁশের পাটের দাম বেশি পাওয়া যায়। এবার রঙের কারণে দাম কম পাওয়ার আশঙ্কা রয়েছে।’

সাটুরিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পর্যাপ্ত পানি না থাকায় অনেক কৃষককে অন্য এলাকায় নিয়ে গিয়ে পাট জাগ দিতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত খরচ হচ্ছে। তবে যেসব খাল, ডোবা ও জলাশয়ে পানি রয়েছে, সেখানে পাট জাগ দেওয়া সম্ভব হচ্ছে।’

সাটুরিয়া উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান জানান, সময়মতো বৃষ্টিপাত হওয়ায় এবার পাটের ফলন খুব ভালো হয়েছে এবং বাম্পার উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে জাগ দেওয়ার সময় পানির সংকট দেখা দেওয়ায় কৃষকদের দুর্ভোগ বাড়ছে।

তিনি আরও জানান, সম্প্রতি উপজেলার একটি খাল পুনঃখনন করায় সেখানে অনেক কৃষক পাট জাগ দিতে পারছেন। ভবিষ্যতে আরও কয়েকটি খাল পুনঃখনন করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাটমানিকগঞ্জপাট চাষকৃষিকৃষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার