Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেলুয়ার শান্ত নদীতে ভাসে বৈঠাকাটার শতবর্ষী হাট

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৩:১৫
বেলুয়ার শান্ত নদীতে ভাসে বৈঠাকাটার শতবর্ষী হাট

শনিবার ও মঙ্গলবার বসে শত বছরের ঐতিহ্যবাহী বৈঠাকাটার ভাসমান হাট। ছবি: আগামীর সময়

ভোরের আলো ফোটার আগেই পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটার বেলুয়া নদীতে জড়ো হয় শত শত ডিঙি নৌকা। সপ্তাহে দুদিন, শনিবার ও মঙ্গলবার বসে শত বছরের ঐতিহ্যবাহী এই বৈঠাকাটার ভাসমান হাট।

স্থানীয় কৃষকরা বিলের ভাসমান বাগান থেকে তোলা টাটকা শাক-সবজি, ফলমূল ও চারা নিয়ে আসেন এখানে। সূর্য ওঠার আগেই জমে ওঠে কেনাবেচা।

হাটে আলু, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কাঁচা পেঁপে, করলা, কাঁকরোল, আখ, পানি কচু, কচুর লতি, শসা, কাঁচা কলা, আমড়া, নারিকেল, লালশাক, পুঁইশাকসহ নানা ধরনের সবজিসহ বিক্রি হয় ফল ও চারা। সরাসরি কৃষকদের কাছ থেকে এসব পণ্য কিনে নেন পাইকাররা।

স্থানীয় কৃষক নজরুল ইসলাম বলেছেন, ‘হাটের দিন ভোরের আগেই বিলের ভাসমান ধাপ থেকে টাটকা সবজি তুলে নৌকায় করে বাজারে নিয়ে আসেন। রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এসব সবজি হাটে আনার পরপরই বিক্রি হয়ে যায়। এতে মধ্যস্বত্বভোগী ছাড়াই ন্যায্য দাম পান কৃষকরা।’

স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেছেন, ‘পূর্বপুরুষদের সময় থেকে বেলুয়া নদীতে এই ভাসমান হাট বসছে। সময়ের সঙ্গে এর পরিধি ও পরিচিতি বেড়েছে। এটি শুধু এলাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ নয়, নাজিরপুরের ঐতিহ্যেরও অন্যতম প্রতীক।’

আরও পড়ুন

আপত্তিকর চ্যাটের স্ক্রিনশট ভাইরাল, ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি

০১ আগস্ট ২০২৬

এই হাটের আরেকটি আকর্ষণ নদীতেই ভাসমান চা ও নাশতার দোকান। ছোট নৌকায় গ্যাসের চুলা ও কেটলি বসিয়ে বিক্রি হয় গরম চা। অন্য নৌকায় তৈরি হয় গরম ভাজি। কেনাবেচার ফাঁকে কৃষক, পাইকার ও ক্রেতারা চা-নাশতা উপভোগ করেন নৌকায় বসেই।

ভোর থেকেই ফায়জুল হক, রাসেল বেপারী ও ইউনুস শেখের মতো স্থানীয় ক্ষুদ্র পাইকাররা ট্রলার ও নৌকা নিয়ে উপস্থিত হন হাটে। তারা কৃষকদের কাছ থেকে পাইকারি দরে বিভিন্ন সবজি, ফল ও চারা কিনে সংগ্রহ করেন। পরে এসব পণ্য ট্রাকে করে পাঠানো হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তে।

স্থানীয় ক্ষুদ্র পাইকার ফায়জুল হক ও রাসেল বেপারীর জানান, প্রতি হাটে বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনাবেচা হলেও এখনো সেখানে আধুনিক হিমাগার, প্যাকেজিং সুবিধা ও স্থায়ী শেড নেই। সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক অবকাঠামো গড়ে উঠলে বৈঠাকাটার ঐতিহ্যবাহী ভাসমান হাট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে দেশের কৃষি অর্থনীতিতে।

বৈঠাকাটার ভাসমান হাটপিরোজপুরবেলুয়া নদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন