Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাতিয়ার নৌরুটে অতিরিক্ত চার্জ বাতিলের সিদ্ধান্ত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২১:৪৩
হাতিয়ার নৌরুটে অতিরিক্ত চার্জ বাতিলের সিদ্ধান্ত

হাতিয়ার নৌ ঘাট— সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন নৌ-ঘাটে ইজারাদারদের বিরুদ্ধে নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ রবিবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্ধারিত শুল্ক হারের বাইরে চেয়ারম্যান ঘাটসহ বিভিন্ন নৌ-ঘাটে ইজারাদাররা অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। চেয়ারম্যান ঘাটে যাত্রী প্রবেশ ফি ৫ টাকার পরিবর্তে ১০ টাকা এবং স্পিডবোটে যাত্রীপ্রতি ৩০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া চেয়ারম্যান ঘাট থেকে বিভিন্ন নৌ-রুটে চলাচলকারী কাঠবডি নৌকায় যাত্রীপ্রতি ৫০ টাকা আদায়ের অভিযোগও ওঠে।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন সময় বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা ও থানা প্রশাসন বিষয়টি সমাধানে উদ্যোগ নেয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে প্রশাসনের যৌথ বৈঠকে এক কার্যকরী সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আরও পড়ুন

নলছিটি পৌর প্রকৌশলীকে হুমকি, ৩ বিএনপি নেতার নামে জিডি

০৯ আগস্ট ২০২৬

সিদ্ধান্তে উল্লেখ করা হয়, ১২ জন যাত্রী বহনে সক্ষম স্পিডবোটের ক্ষেত্রে প্রতিবার বার্দিং চার্জ (জলযান বা নৌযান ঘাটে ভেডার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে প্রদেয় ফি) ৫০ টাকা নির্ধারিত থাকবে। এর বেশি হলে ইজারাদার সর্বোচ্চ ১০০ টাকা নিতে পারবেন। তবে কোনো অবস্থাতেই যাত্রীপ্রতি এ চার্জ আদায় করা যাবে না।

অন্যদিকে, চেয়ারম্যান ঘাট থেকে বিভিন্ন নৌরুটে চলাচলকারী কাঠবডি নৌকায় ৫০ জন যাত্রী পর্যন্ত বার্দিং চার্জ ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রীসংখ্যা ৫০ জনের বেশি হলে ইজারাদার সর্বোচ্চ ১০০ টাকা নিতে পারবেন। এক্ষেত্রেও প্রতিজন যাত্রীর কাছ থেকে আলাদাভাবে বার্দিং চার্জ আদায় করা যাবে না।

এসব নির্ধারিত নিয়ম হাতিয়া উপজেলার নলচিরা নৌঘাটসহ হাতিয়া নদীবন্দর ও বিআইডব্লিউটিএর আওতাধীন সংশ্লিষ্ট এলাকার জন্য প্রযোজ্য হবে।

সিদ্ধান্ত গ্রহণের এ সময়, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল, হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন, বিআইডব্লিউটিএর ট্রাফিক ইনচার্জ মাসুম বিল্লাহ ও চেয়ারম্যান ঘাট ইজারাদার পক্ষের ম্যানেজার শাহীন আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের এ সিদ্ধান্তে নৌপথে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে নির্ধারিত শুল্কের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

হাতিয়ানোয়াখালীনৌ ঘাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ