Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান : কাদের গনি চৌধুরী

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২
শেয়ার করুন:
আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান : কাদের গনি চৌধুরী

সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে দিচ্ছেন শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।

অলি-আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি, রহমত ও বরকত লাভের অন্যতম শ্রেষ্ঠ স্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।

গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির দমদমা গনি মঞ্জিলে হযরত শাহসুফি সৈয়দ আবদুল গণি চৌধুরী (ক.)-এর ৯২তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুফিবাদ বা আত্মশুদ্ধির মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা। যে অন্তরে আল্লাহর জিকির ও রাসুল (সা.)-এর প্রেম রয়েছে, সেখানে অন্য কিছুর স্থান থাকতে পারে না। তবে বর্তমান সময়ে অনেক পীরের আবির্ভাব ঘটায় প্রকৃত অলি-আউলিয়া চেনা কঠিন হয়ে পড়েছে।

প্রফেসর শাহজাদা সফিউল গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুফতি মাওলানা সৈয়দ সালাউদ্দিন।

আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. শেখ সাদি, অধ্যাপক অনাবিল এহসান, অধ্যাপক সালাউদ্দিন, অধ্যাপক আবু তৈয়ব, মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা আলী আজম রেজভীসহ বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদরা।

অনুষ্ঠানে কাদের গনি চৌধুরী বলেন, যুগে যুগে অসংখ্য অলি-আউলিয়া ও সুফি সাধক পৃথিবীতে এসেছেন। বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.), খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত শাহজালাল (রহ.), হযরত আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) এবং হযরত শাহ আবদুল গণি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.) তাদের মধ্যে উল্লেখযোগ্য। তারা আল্লাহর প্রেমে বিভোর থেকে সম্পদের মোহ ত্যাগ করে স্রষ্টার সান্নিধ্য লাভের সাধনায় জীবন অতিবাহিত করেছেন।

তিনি বলেন, প্রকৃত সুফি সাধকরা শরিয়তের বিধান মেনে মারিফতের সাধনায় নিমগ্ন থাকেন। ইসলামে যা হারাম বা ক্ষতিকর, তা কখনো আধ্যাত্মিকতার পথ হতে পারে না। অলি-আউলিয়ারা মানুষকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আত্মার পরিশুদ্ধি ও জাগরণের শিক্ষা দিয়েছেন।

সুফিবাদের প্রকৃত শিক্ষা তুলে ধরে তিনি বলেন, জিকির, ফিকির, মোরাকাবা ও ইশকে এলাহীর মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর প্রেম জাগ্রত হয়। এর ফলে মানুষের মধ্যে দয়া, মানবিকতা ও সৃষ্টির প্রতি ভালোবাসা তৈরি হয়। সুফিদের প্রকৃত সাধনা হলো আল্লাহর মহব্বত, জিকির ও মানবতার সেবা। তাই মাদকাসক্তি ও অনৈতিক জীবনযাপন কখনো আধ্যাত্মিক সাধনার অংশ হতে পারে না। যারা সাধুত্বের পরিচয় দিয়ে মাদকাসক্তিতে জড়িত, তারা সুফিবাদের পবিত্র ধারাকে কলঙ্কিত করছে।

প্রকৃত অলি-আউলিয়ার পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মহান আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে বিশেষ কিছু মানুষকে নিজের বন্ধু হিসেবে নির্বাচন করেন। তারা ঈমান ও তাকওয়ার অধিকারী। নবী-রাসুলদের পর তাদের অনুসারী ও ফয়েজপ্রাপ্ত আউলিয়া কেরাম যুগে যুগে দ্বীন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা ইউনুসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেন না। তারা ঈমান এনেছেন এবং তাকওয়া অবলম্বন করেছেন। তাঁদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে সুসংবাদ।

সহিহ বুখারির হাদিসের উদ্ধৃতি দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, নফল ইবাদত ও সাধনার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে এবং একপর্যায়ে তার ভালোবাসা অর্জন করে। আল্লাহর ভালোবাসা লাভই একজন মুমিনের জীবনের অন্যতম বড় সাফল্য।

বিশ্বখ্যাত সুফি দার্শনিক মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, অলি-আউলিয়ার সান্নিধ্য মানুষকে আল্লাহর সান্নিধ্য লাভের পথে এগিয়ে দেয়। এ কারণেই পবিত্র কোরআনে মুমিনদের সত্যনিষ্ঠ ও আল্লাহভীরু ব্যক্তিদের সঙ্গী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আউলিয়া কেরাম আল্লাহর প্রিয় বান্দা। তাঁদের জীবনাদর্শ ও সান্নিধ্য মানুষের আত্মশুদ্ধি, নৈতিক উন্নয়ন এবং আল্লাহর নৈকট্য লাভের পথ দেখায়।

চট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি