Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০৪
হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

ফাইল ছবি

হবিগঞ্জ পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল বুধবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার এ আদেশ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

আদেশে বলা হয়েছে, পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার ১৪৪ ধারা জারি করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পৌর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। জনশান্তি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আর কোনো আশঙ্কা না থাকায় জনস্বার্থে জারিকৃত ১৪৪ ধারার আদেশটি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জে দিনভর চরম উত্তেজনা বিরাজ করে। এনসিপির শীর্ষ নেতাদের বহনকারী বহরটিকে শহরের বাইরে আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

২৯ জুলাই ২০২৬

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মাহমুদা মিতুসহ অন্য নেতারা মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। শ্রীমঙ্গলে প্রথমবার পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। বাধা অতিক্রম করে এগোলেও বাহুবল উপজেলার কামাইছড়া ও মিরপুর এলাকায় পুলিশের দ্বিতীয় ব্যারিকেডের সামনে পড়ে তাদের বহর। এ সময় সড়কে ট্রাক আড়াআড়িভাবে রেখে তাদের প্রবেশ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা বহাল থাকার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের শহরে ঢুকতে দেয়নি। এ সময় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা।

শহরে ঢুকতে না পেরে রাত ৮টার দিকে এনসিপি নেতারা বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অবস্থান নেন। সেখানে গত মঙ্গলবারের হামলায় আহত হওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা দেন তারা।

জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহেরের করা এই অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়।

পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি হাতে লেখা হওয়ায় সেটি যাচাই-বাছাইয়ের জন্য হবিগঞ্জ সদর থানায় পাঠানো হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ শেষ করে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে বুধবার এনসিপি এবং একই দিনে জেলা ছাত্রদল ও বিএনপি পৃথক কর্মসূচি ঘোষণা করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সকাল থেকেই পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!