Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমরা গম চুরি করি, ভোটারদের বড় অংশ ভোট চুরি করে’

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ২১:৪৮
‘আমরা গম চুরি করি, ভোটারদের বড় অংশ ভোট চুরি করে’

নড়াইলে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ— সংগৃহীত

আমরা নেতারা ভোট, গম ও টিন চুরি করি; কিন্তু ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে তারা ভোটটা চুরি করেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার বিকালে এনসিপির নড়াইল জেলা শাখার আয়োজনে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। নড়াইলের মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের অধিকার বুঝে নেওয়ার পাশাপাশি কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর সমস্যা থাকবে না। আমরা নেতারা ভোট চুরি, গম চুরি, টিন চুরি, ঘুষ খাই, সবই চুরি করি। কিন্তু ভোটারদের মধ্যে একটা বড় অংশ আছে, যারা ভোটের আগের দিন রাতে ভোটটা চুরি করেন। ভোটের আগের দিন রাতে জেগে থাকেন ভোর চার-পাঁচটা পর্যন্ত। প্রার্থীদের থেকে ঘরের মধ্যে যদি রাতের বেলা টোকা দেয়, ভেতর থেকে বলে আমরা ১০ জন। এইটার পরিবর্তন হতে হবে। আমাদের কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে। যাতে করে তরুণ নেতৃত্ব উঠে আসতে পারে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে উঠতে পারে।’

তিনি বলছিলেন, এজন্য এনসিপির ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কমিটিগুলোর বিস্তৃতি ঘটাতে হবে।

পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বললেন, ‘সরকারের মুখোশে বিএনপির সাইন বোর্ড এবং ভেতরে তার মনটা আওয়ামী লীগের মতো। সর্বশেষ কথা, আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান। দুইজনকেই বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সব মানুষ পছন্দ করেন, ভালোবাসেন। তারা দুইজনই দুটি গণভোট বাস্তবায়ন করেছিলেন। কিন্তু আজকে আপনি আপনার চারপাশে যে সমস্ত তাঁবেদার দিল্লির গোলামদের পাশে রেখেছেন, তাদের পরামর্শে আজ গণভোট বাস্তবায়ন হচ্ছে না।’

সরওয়ার তুষার আরও বললেন, ‘এই নড়াইলের মানুষ একজনকে নড়াইল এক্সপ্রেস বানিয়েছিল। আপনাদের ভালোবাসায়, সমর্থনে নড়াইল এক্সপ্রেস হয়েছিল, বাংলাদেশের মানুষের সমর্থন পেয়েছিল। শেষ পর্যন্ত ভোট চুরির সঙ্গে, অবৈধ সরকারের সঙ্গে হাত মিলিয়ে নড়াইলবাসীর সঙ্গে প্রতারণা করেছিল। এ রকম কোনো প্রতারক, কোনো মাশরাফি, কোনো সাকিব আর যদি কোনো রাজনৈতিক দলের তাঁবেদার হয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদেরও একই পরিণতি হবে। এটা যেন তারা ভুলে না যায়।’

আরও পড়ুন

‘৩৬ দিন সাগরে ভেসেছিলেন দুই জেলে’, খেতেন কাঁচা মাছ

২৫ জুলাই ২০২৬

এনসিপির জেলা আহ্বায়ক কৃষিবিদ মুন্সি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদীর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু, এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং জেলা কমিটির সদস্যসচিব মাহমুদা সুলতানা রিমিসহ অন্যরা।


এ সময় উপস্থিত ছিলেন এনসিপি জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব শাহজাহান খান সাজু, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বল, শফিকুল ইসলামসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপিপদযাত্রাহাসনাত আব্দুল্লাহনড়াইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ