Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বোরোর পর সবজিতেও ভয়াবহ ক্ষতি, নষ্ট হয়েছে ১৪১ হেক্টর জমি

কিশোরগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:৪৫
বোরোর পর সবজিতেও ভয়াবহ ক্ষতি, নষ্ট হয়েছে ১৪১ হেক্টর জমি

ছবি: আগামীর সময়

টানা অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় কিশোরগঞ্জ জেলায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন সবজি চাষিরা। জেলার বিভিন্ন উপজেলার শত শত বিঘা জমির সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চালকুমড়া, চিচিঙ্গা, ধুন্দল, করলা, ঢেঁড়স, বরবটি ও মরিচের আবাদ।

কৃষকদের অভিযোগ, কয়েক দফা ভারী বৃষ্টি ও জমে থাকা পানির কারণে গাছের গোড়ায় পচন ধরে পুরো ক্ষেত নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ফলন আসার আগেই গাছ মরে গেছে। কোথাও কোথাও কৃষকরা বাধ্য হয়ে ক্ষেত পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন।

সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামের কৃষক আলমগীর হোসেন জানিয়েছেন, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে কৃষিকাজ শুরু করেন তিনি। বাড়ির সামনে ৪০ শতাংশ জমিতে মরিচের চাষ করেছিলেন। একবার মরিচ বিক্রি করতে পারলেও পরে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে তার বড় ধরনের লোকসান হয়েছে।


আরও পড়ুন

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় বিএনপি ও জামায়াতের দুই নেতা

১৪ মে ২০২৬

 একই গ্রামের কৃষক জলিল মিয়া উল্লেখ করেছেন, ৫৫ শতাংশ জমিতে চালকুমড়ার চাষ করেছিলেন তিনি। ফলন আসতে শুরু করলেও অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে পানি জমে গাছ মরে যায়। তার ভাষ্য, বাগানের বাঁশ, সুতা, বীজ ও ওষুধসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, শুধু কাশোরারচর গ্রামেই প্রায় ৫০ জন কৃষকের ২০ একর জমির সবজি বাগান নষ্ট হয়েছে। কুমড়াজাতীয় ফসল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় জেলার নন-হাওর এলাকার ৪৪৪ হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৪১ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এ বছর জেলায় ৬ হাজার ১০০ হেক্টর জমিতে সবজি আবাদ করার লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ৪ হাজার ৯৯০ হেক্টর জমিতে। এতে যুক্ত ছিলেন প্রায় ৩ হাজার ৯২৫ জন কৃষক।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, প্রতিবছরের মতো এবারও ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। রবি মৌসুম শুরুর আগেই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও উল্লেখ করেন, অতিবৃষ্টিতে সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় কুমড়াজাতীয় ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise