Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় বিএনপি ও জামায়াতের দুই নেতা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০১:২০
ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় বিএনপি ও জামায়াতের দুই নেতা

গ্রাফিকস: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা। এর মধ্যে নগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের জন্য প্রয়াত মোশাররফ হোসেনের অবদান রয়েছে বলে তার বক্তব্যে উল্লেখ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের জামায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াত ইসলামীর নেতা ডা. এ কে এম ফজলুল হকও উপস্থিত ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসন থেকে জামায়াতের প্রার্থী হয়েছিলেন।

বিএনপি ও জামায়াত ইসলামীর দুই নেতা মোশাররফ হোসেনের জানাজায় উপস্থিত হওয়ার বিষয়টিকে রাজনৈতিক শিষ্টাচার হিসেবেই দেখছেন উপস্থিত লোকজন। তাদের মতে, রাজনীতিতে যত মতভেদ থাকুক না কেন, পরস্পরের সুখ-দুঃখে সহাবস্থানও জরুরি।


আরও পড়ুন

জয় বাংলা স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে বিদায়

১৪ মে ২০২৬

জানাজা শুরুর আগ মুহূর্তে মেয়র ডা. শাহাদাত হোসেন সেখানে উপস্থিত হন। এ সময় তিনি মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মেয়রকে বক্তব্য রাখার অনুরোধ জানানো হয়।



মেয়র শাহাদাত বলেছেন, ‘মেয়র হিসেবে, বিএনপির পক্ষ থেকে, বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মনে করি, উনার অবদানের জন্য সবসময় স্মরণ রাখবে সবাই। এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।’



তবে মেয়র ডা. শাহদাত হোসেন ছাড়া আর বড় কোনো নেতাকে দেখা যায়নি। জামায়াত নেতা ফজলুল হক উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি।



এ ছাড়া জাতীয় পার্টির নেতা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি কমরেড শাহআলম বক্তব্য রাখেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় জ্যেষ্ঠ কোনো আওয়ামী লীগ নেতাকে দেখা যায়নি। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিতকে জানাজাস্থলে দেখা যায়।



বৃহস্পতিবার বাদ আছর মিরসরাইয়ের গ্রামের বাড়িতে মোশাররফ হোসেনের শেষ দফা জানাজা হয়। সেখানে আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের তেমন কোনো নেতা দেখা যায়নি।


ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise