Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জয় বাংলা স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে বিদায়

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৩:১৮
জয় বাংলা স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফকে বিদায়

শ্রদ্ধা ও ভালোবাসায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বিদায় জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠের জানাজায় কেউ এসেছেন ফুল নিয়ে, কেউবা খালি হাতে। একবার প্রিয় মানুষের মুখ দেখতে চান তারা। জানাজা শেষে তাদের নেতার প্রতি অব্যক্ত ভালোবাসার বিস্ফোরণ ঘটেছে, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ। তাই বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্যের জানাজায় অংশ নিতে দলটির নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে। জমিয়তুল ফালাহ মাঠে ঢোকার আগে পুলিশের নানামুখী নিরাপত্তাবেষ্টনী পার হতে হয়েছে আগত ব্যক্তিদের। ফটকে ছিল তল্লাশিচৌকি।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের তেমন কেউ ছিলেন না। জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিতকে দেখা গেছে। শ্রদ্ধা জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। বিএনপির আর কোনো শীর্ষ  নেতাকে দেখা যায়নি। সাবেক মেয়র জাতীয় পার্টির নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবি নেতা কমরেড শাহ আলম ও অশোক সাহা এসেছিলেন।

সিটি মেয়র শাহাদাত শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। তিনি বলেছেন, ‘মেয়র হিসেবে, বিএনপির পক্ষ থেকে, বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা মনে করি, উনার অবদানের জন্য সবসময় স্মরণ রাখবে সবাই। এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন।’


আরও পড়ুন

ঢাবির ছাত্র ছিলেন তারেক রহমান, মাস দুয়েক ক্লাসও করেছেন

১৪ মে ২০২৬

মাহমুদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে মন্ত্রী হিসেবে মোশাররফ হোসেনের অবদানের কথা স্মরণ করেন।


সিপিবির সাবেক সভাপতি কমরেড শাহ আলম বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মোশাররফ হোসেনের সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলাম।’

শেখ আতাউর রহমান চট্টগ্রামের জন্য ইঞ্জিনিয়ার মোশাররফের অবদানের নানা দিক তুলে ধরেন।
প্রয়াত মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান বক্তব্যে উপস্থিতির জন্য মেয়রসহ সবাইকে ধন্যবাদ জানান।

জানাজা শেষে লাশবাহী গাড়িতে মরহুমের মরদেহ তোলা হয়। এ সময় অংশ নেওয়াদের অনেকে স্লোগান দেন, ‘মোশাররফ হোসেন তোমাকে ভুলিনি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ স্লোগান দিতে দিতে লাশবাহী গাড়ির পেছন পেছন বের হয়ে যায় সবাই।

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয় গাড়ি। সেখানে জানাজা শেষে মোশাররফ হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে