Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ড্রেজার দৌরাত্ম্যে বিপর্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ, ঝুঁকিতে কৃষিজমি-বসতবাড়ি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ২১:৪৫
শেয়ার করুন:
ড্রেজার দৌরাত্ম্যে বিপর্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ, ঝুঁকিতে কৃষিজমি-বসতবাড়ি

প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু উত্তোলনের কার্যক্রম। নদী, পুকুর, খাল-বিল ও কৃষিজমি থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। এতে আশপাশের ফসলিজমি, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে ড্রেজারের বিকট শব্দে রাতের ঘুম হারাম হচ্ছে স্থানীয়দের।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, কোথাও দিনের আলোতে, আবার কোথাও রাতের অন্ধকারে চালানো হচ্ছে বালু উত্তোলনের কাজ। ড্রেজার মেশিনের মাধ্যমে মাটির গভীর থেকে বালু তোলায় আশপাশের জমির স্বাভাবিক গঠন নষ্ট হচ্ছে। এতে কৃষিজমির উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি সড়ক ও বসতবাড়ির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট তহসিলদারদের কাছে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় বালু উত্তোলনকারীরা নিজেদের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন

বৈরী আবহাওয়ায় বিপাকে নিম্নআয়ের মানুষ

২১ নভেম্বর ২০২৬

স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা করা হলেও তা অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অভিযান শেষ হওয়ার পর আবারও আগের মতো বালু উত্তোলন শুরু হচ্ছে।

সরেজমিন উপজেলার সিঙ্গেরগাড়ী খিলালগঞ্জ এলাকায় গিয়ে দেখা যায়, সড়কসংলগ্ন একটি পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, গত সাত দিন ধরে সেখানে দিন-রাত এ কার্যক্রম চলছে। এ ছাড়া পুষনা, রণচণ্ডী, বাহাগিলী ও মাগুড়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকেও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।

এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট এলাকাগুলোর কৃষিজমি, যোগাযোগব্যবস্থা ও বসতবাড়ি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, লোকদেখানো অভিযান নয়, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তদারকি ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মাগুড়া, গাড়াগ্রাম ও রণচণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করলে বিষয়টি জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জকৃষিজমিড্রেজারবালু উত্তোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ