Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে নিষিদ্ধ যান, সাড়ে ৩ মাসে ১৩ মৃত্যু

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৬:১৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে নিষিদ্ধ যান, সাড়ে ৩ মাসে ১৩ মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের ১৪ কিলোমিটার জুড়ে ফিটনেসবিহীন যানবাহন ও নিষিদ্ধ ত্রিচক্র যান চলাচল করছে। ছবি: আগামীর সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ অংশের ১৪ কিলোমিটার জুড়ে ফিটনেসবিহীন যানবাহন ও নিষিদ্ধ ত্রিচক্র যান চলাচল করছে। বেপরোয়া চলাচলে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে মহাসড়কটি।

চলতি বছরের এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

উচ্চ আদালত বাংলাদেশের জাতীয় কয়েকটি মহাসড়কে থ্রি হুইলারসহ লেগুনা, নছিমন, ট্রাক্টর, ভটভটি, মাহিন্দ্রা ও এই জাতীয় যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। এরপরেও মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে চলাচল করছে যানগুলো।

স্থানীয়রা জানান, সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে ইট-বালু-রড-সিমেন্ট ভর্তি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করে এই মহাসড়কে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে নিষিদ্ধ যানবাহনের অবাধে চলাচল।

সম্প্রতি সরজমিনে গজারিয়া অংশে মহাসড়কের ১৪ কিলোমিটার ঘুরে দেখা গেছে, মহাসড়ক জুড়ে থ্রি-হুইলার নির্বিঘ্নে চলাচল করছে।
মহাসড়ক সংলগ্ন একাধিক বাস স্ট্যান্ডসহ যেখানে-সেখানে দুরপাল্লার গাড়িসহ নিষিদ্ধ গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা ।

আরও পড়ুন

মার খেয়েও পারেদেসের শাস্তি চান না গাভি

২২ জুলাই ২০২৬

যাত্রী ও যানবাহন চালকদের অভিযোগ, মহাসড়কের ওই অংশে হাইওয়ে পুলিশের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। মহাসড়কটির ভবেরচর বাসষ্ট্যান্ড এলাকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অর্ধ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত হলেও বাসষ্ট্যান্ডটি হয়ে উঠেছে নিষিদ্ধ থ্রিহুইলার যানবাহনের অভয়ারণ্য। মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় হাইওয়ে পুলিশ বক্সের অবস্থান। এরপরেও সেখানে পুলিশের কার্যক্রম দেখা যায় না।

মহাসড়কের জামালদী বাসষ্ট্যান্ড থেকে হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বালুয়াকান্দী অংশে উল্টো পথে ঝুঁকি নিয়ে নিষিদ্ধ থ্রিহুইলার ও স্থানীয় বিভিন্ন ভারী শিল্প কারখানার কাঁচামাল ও পণ্যবাহী লরি ও ট্রাক চলাচল করতে দেখা গেছে।

এছাড়া, ভাটেরচর, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় খ্রি থ্রিহুইলার পার্কিং করে রাখা থাকে।

মহাসড়কের বাউশিয়া এলাকার দুটি শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল ও পণ্যবাহী ট্রাকের সারি মহাসড়কের অংশ জুড়ে পার্কিং করে রাখা থাকে। ফরে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

দূরপাল্লার দ্রুতগতির পরিবহনের কয়েকজন চালক ও তাদের সহকারীরা জানিয়েছেন, গজারিয়া অংশজুড়ে থ্রি হুইলার ও মাহিন্দ্রা জাতীয় যানবাহন চলাচল করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। এসব যানবাহন চলাচল বন্ধ করতে না পারলে ভোগান্তি কমবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে।

তাদের অভিযোগ, মহাসড়কে খ্রি-হুইলার উল্টোপথে চলাচলসহ ওই সকল যানবাহনের চালকরা ফিডার রোড (সংযোগ সড়ক) থেকে আচমকা মহাসড়কে ঢুকে পড়েন। এতে দুরপাল্লার যানবাহনের গতি নিয়ন্ত্রন করা সম্ভব হয় না। ফলে দুর্ঘটনা ঘটে। 

খ্রিহুইলার চালকরা যাত্রী নিতে সড়কের যেখানে-সেখানে দাঁড়িয়ে যান। এতে মহাসড়কে দূর ও স্বল্প পাল্লার যাত্রী ও পণ্যবাহী বড় যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হয় চালকদের।

ভবেরচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, মহাসড়কের গজারিয়া অংশে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, থ্রিহুইলার নিয়ে মহাসড়কে উঠাসহ বিভিন্ন অপরাধে চলতি বছরের এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত ৬৭৬টি যানবাহন ও চালকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এরমধ্যে ২৫৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি শাহ কামাল আখন্দ জানান, মহাসড়কে চলাচলকারী খ্রিহুইলারের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


সড়ক দুর্ঘটনাগজারিয়ানিষিদ্ধ যানবাহনযান চলাচল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন