Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে : ইশরাক হোসেন

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২১:২৫
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে : ইশরাক হোসেন

ছবি: আগামীর সময়

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে দেশের মানুষ তা মেনে নেবে না। প্রয়োজনে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে উঠবে।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীর নন্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা তুলে ধরেন।

ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব, পরিচয় ও গৌরবের অংশ। কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল যদি মুক্তিযুদ্ধকে খাটো করার বা মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছেন এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। স্বাধীনতার ঘোষকের সন্তান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে পেরে তারা গর্বিত।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী মন্তব্য করেন, অতীতে একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক সম্পদে পরিণত করেছিল। একইভাবে এখন আরেকটি পক্ষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। তবে দেশের জনগণ সচেতন এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে।

আরও পড়ুন

সুপারহিটের পর সুপারফ্লপ, ফের শাকিবকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

০৩ জুন ২০২৬

তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। স্বাধীনতাসংগ্রামের মাধ্যমে দেশ একটি স্বাধীন ভূখণ্ড, জাতীয় পতাকা ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। তাই মুক্তিযুদ্ধকে খাটো করার যেকোনো প্রচেষ্টা জনগণ প্রতিহত করবে।

ইশরাক হোসেন দাবি করেন, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের উত্তরসূরিদের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডে সেই মানসিকতার প্রতিফলন দেখা যায়। এ ধরনের অবস্থান দেশের মানুষ গ্রহণ করবে না।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেছেন, গত ১৭ বছরে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো ধারাবাহিক আন্দোলন করেছে। গুম, হত্যা ও দমন-পীড়নের ঘটনাগুলো পরবর্তীকালে গণঅভ্যুত্থানের পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছে। তার দাবি, ২০২৪ সালের আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছিল এবং আন্দোলনের সাফল্যে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এ টি এম মোশারেফ হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি