Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

সুপারহিটের পর সুপারফ্লপ, ফের শাকিবকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:৪৮
সুপারহিটের পর সুপারফ্লপ, ফের শাকিবকে নিয়ে ফিরছেন হিমেল আশরাফ

হিমেল আশরাফ ও শাকিব

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নির্মাতাদের একজন হিমেল আশরাফ। ২০২৩ সালে ‘প্রিয়তমা’ নির্মাণ করে তিনি যেমন দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন, তেমনি পরবর্তীতে রাজকুমার প্রত্যাশার তুলনায় হতাশাজনক ফল করায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে সাফল্য-ব্যর্থতার হিসাব পেছনে ফেলে আবারও দেশের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়েই নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন এই নির্মাতা।

আরও পড়ুন

ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

০১ জুন ২০২৬

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই সিনেমার প্রযোজনায় থাকছেন না ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর প্রযোজক আরশাদ আদনান। এবার প্রযোজনার দায়িত্বে থাকছেন শাহরিয়ার শাকিল। ইতোমধ্যে নির্মাতা ও প্রযোজকের মধ্যে একাধিক দফা আলোচনা হয়েছে এবং গল্প-চিত্রনাট্য নিয়েও কাজ এগিয়েছে বলে জানা গেছে।

‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৯ জুন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে এবং বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমায় পরিণত হয়। অন্যদিকে, ‘রাজকুমার’ মুক্তি পায় ২০২৪ সালের ১০ এপ্রিল, ঈদুল ফিতর উপলক্ষে। বড় বাজেট ও আন্তর্জাতিক আয়োজন থাকা সত্ত্বেও ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি।

এবারের নতুন সিনেমা নিয়ে নির্মাতা হিমেল আশরাফ বেশ আত্মবিশ্বাসী। ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প ও বড় পরিসরের নির্মাণ পরিকল্পনা করা হচ্ছে। শাকিব খানও প্রাথমিকভাবে প্রকল্পটিতে আগ্রহ দেখিয়েছেন।

তবে সিনেমাটির নাম, নায়িকা কিংবা শুটিং শুরুর নির্দিষ্ট সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। শাকিব খান বর্তমানে একাধিক চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকায় সময় সমন্বয় করে শুটিং শুরু হবে। অতীতে হিমেল আশরাফ জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়েই তিনি পরবর্তী সিনেমা নির্মাণ করতে চান এবং প্রয়োজন হলে মুক্তির সময় পিছিয়ে দিতেও রাজি আছেন।
আরও পড়ুন

দীপেন দেওয়ানের মন্ত্রী পদে থাকা দরকার, মনে করেন সর্বমিত্র

০১ জুন ২০২৬

সিনেমাসংশ্লিষ্ট মহলের ধারণা, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদ মৌসুমকে লক্ষ্য করে ছবিটি মুক্তির পরিকল্পনা নেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

‘প্রিয়তমা’র দুর্দান্ত সাফল্য এবং ‘রাজকুমার’-এর ব্যর্থতার পর হিমেল-শাকিব জুটির তৃতীয় সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। নতুন ছবিটি কি আবারও বক্স অফিসে জাদু দেখাতে পারবে, নাকি ‘রাজকুমার’-এর মতো হতাশ করবে—সেই উত্তর মিলবে সময়ই।

এদিকে, গত ঈদে শাকিবের ‘প্রিন্স চলচ্চিত্রটি মুক্তি পায়। সেটি ব্যাবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ে। এবার ঈদে মুক্তি পেয়েছে ‘রকস্টার’। তবে এটার আশানুরূপ সাফল্য লক্ষ্য করা যাচ্ছে না।   

শাকিব খানহিমেল আশরাফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে ‘গালাগাল’ করা সিফাত কারাগারে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

    advertiseadvertise