Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘সুপার স্টোর এলইডি লাইট’ প্যাকেট খুলতেই বের হলো পিস্তল

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৯:৩৫
‘সুপার স্টোর এলইডি লাইট’ প্যাকেট খুলতেই বের হলো পিস্তল

সংগৃহীত ছবি

প্যাকেটের গায়ে লেখা— ‘সুপার স্টোর এলইডি লাইট’। দেখে সন্দেহ করার তেমন কারণও ছিল না। কিন্তু সেটিই পড়ে ছিল শালবন সেতুর নিচের একটি ড্রেনে। আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হতেই আশপাশে থাকা কয়েকজন দুটি মোটরসাইকেলে দ্রুত সরে যায়। সন্দেহ আরও ঘনীভূত হলে প্যাকেটটি উদ্ধার করে খোলা হয়। তখনই বেরিয়ে আসে আসল রহস্য।

সাধারণ কোনো বৈদ্যুতিক পণ্য নয়, প্যাকেটের ভেতরে ছিল CAL 7.65 বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ‘AP 32 AUTO’ লেখা তিন রাউন্ড গুলি।

রবিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন-সংলগ্ন পূর্বাচলের ২৮ নম্বর সেক্টরের শালবন সেতুর নিচে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল সিপিসি-৩ এসআরবি-১-এর উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ হোসেন জানালেন, রাত ৮টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, শালবন সেতুর দক্ষিণ-পশ্চিম পাশে তিন থেকে চারজন ব্যক্তি মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছেন।


আরও পড়ুন

মেধাবীদের প্রথম পছন্দ হবে শিক্ষকতা, সবকিছু সেভাবেই সাজানো হচ্ছে : প্রধানমন্ত্রী

০৫ অক্টোবর ২০২৬

খবর পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা ব্যক্তিরা দুটি মোটরসাইকেলে করে দক্ষিণ-পূর্বদিকে পালিয়ে যায়।


পরে সন্দেহজনক স্থান হিসেবে সেতুর নিচের ড্রেন ও আশপাশে তল্লাশি চালানো হয়। সেখানেই মেলে সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট। স্কচটেপ দিয়ে প্যাকেটটি এমনভাবে মোড়ানো ছিল, যাতে বাইরে থেকে ভেতরের কোনো কিছু বোঝার সুযোগ ছিল না।

প্যাকেটের গায়ে ‘সুপার স্টোর এলইডি লাইট’ লেখা থাকলেও ভেতরে পাওয়া যায় অস্ত্র। পিস্তটির স্লাইডের সামনের অংশে ‘L. W. SEECAMP’ লেখা রয়েছে। এসআরবি-১-এর প্রাথমিক পর্যবেক্ষণে এর ট্রিগার সচল বলে প্রতীয়মান হয়েছে।

তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিরাই অস্ত্রগুলো সেখানে রেখেছিল কি না; কিংবা উদ্ধার হওয়া অস্ত্রের প্রকৃত মালিককে-তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের উপস্থিতিতে আলামতগুলো জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন সোমবার মোবাইল ফোনে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানালেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআই মো. শাহনেওয়াজ হোসেন জানালেন, তিনি বাদী হয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন। একই সঙ্গে দুটি মোটরসাইকেলে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর