Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে, ধর্ম পাল্টে করলেন বিয়ে

দাকোপ (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪
প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে, ধর্ম পাল্টে করলেন বিয়ে

চীনা যুবক ও বাংলাদেশি তরুণী

প্রেমের টানে বাংলাদেশে এসেছে চীনা যুবক লিও হিউ (৩৫)। নাম ও ধর্ম পাল্টে খুলনার এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।

কনে দাকোপের পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের বিল্লাল বিশ্বাসের মেয়ে ‘ময়না’। আর যুবকের নতুন নাম হাসিব।

লিও হিউ (হাসিব) চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।

মেয়ের পরিবার জানান, ফেসবুকে পরিচয়ের পর হাসিব ও ময়নার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ মাসের সম্পর্কের পর গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন হাসিব। পরদিন ৮ সেপ্টেম্বর আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন তিনি। পরে রেজিস্ট্রি কাবিনমূলে ময়নাকে বিয়ে করেন। বর্তমানে নবদম্পতি দাকোপে ময়নার বাবার বাড়িতে আছেন।

ময়না নিজের অনুভূতি প্রকাশ করে জানালেন, হাসিব সিভিল প্রকৌশলী। পরিচয়ের পর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি বললেন, ‘ওর ভাষা আমি অল্প অল্প বুঝি, আর বাকিটা অ্যাপসের মাধ্যমে কথা বলি। সে আমাদের পরিবারের সবার সঙ্গে খুব সুন্দর ব্যবহার করছে এবং আমাদের দেশীয় খাবার ও এলাকার পরিবেশ বেশ পছন্দ করেছে।’

অনুবাদ অ্যাপের মাধ্যমে হাসিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কের সূত্র ধরে তিনি বাংলাদেশে এসেছেন এবং বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে চীনে নিয়ে যাবেন।

কনের বাবা বিল্লাল বিশ্বাস বললেন, ‘জামাই হিসেবে তাকে মেনে নিয়েছি আমরা। এক মাসের ছুটি শেষে হাসিব চীনে ফিরে যাবেন। পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে মেয়েকে আনুষ্ঠানিকভাবে চীনে নিয়ে যাবেন।’

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, চীনা নাগরিক হাসিব সম্পর্কে তারা অবগত। তিনি বৈধ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে এসেছেন এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন। তার কাগজপত্র যাচাই করে সব ঠিকঠাক পাওয়া গেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি চীনে ফিরে যাবেন।

চীনা যুবকখুলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা