প্রেমের টানে বাংলাদেশে এসেছে চীনা যুবক লিও হিউ (৩৫)। নাম ও ধর্ম পাল্টে খুলনার এক তরুণীকে বিয়ে করেছেন তিনি।কনে দাকোপের পানখালী ইউনিয়নের বারুইখালী গ্রামের বিল্লাল বিশ্বাসের মেয়ে ‘ময়না’। আর যুবকের নতুন নাম হাসিব। লিও হিউ (হাসিব) চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা।মেয়ের পরিবার জানান, ফেসবুকে পরিচয়ের পর হাসিব ও ময়নার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৯ মাসের সম্পর্কের পর গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন হাসিব। পরদিন ৮ সেপ্টেম্বর আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের এফিডেভিট করেন তিন...