Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ফ্যামিলি কার্ড প্রলোভনে ধর্ষণচেষ্টা, বিএনপি নেতা বহিষ্কার

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৫
ফ্যামিলি কার্ড প্রলোভনে ধর্ষণচেষ্টা, বিএনপি নেতা বহিষ্কার

ফ্যামিলি কার্ড প্রলোভনে ধর্ষণচেষ্টা, বিএনপি নেতা বহিষ্কার। সংগৃহীত ছবি

রংপুরের মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। অভিযোগের পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে তাকে দলীয় সকল পদ-পদবি থেকে দেওয়া হয়েছে সাময়িকভাবে অব্যাহতি। একই সঙ্গে বিষয়টি তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় বিএনপি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের এক নারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেন ধানের শীষের পক্ষে। ওই সময় বিএনপি নেতা এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে নির্বাচনের পর ওই নারীকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত শনিবার দুপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কথা বলে এনামুল হক তার বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তাকে জড়িয়ে ধরে চেষ্টা করেন অনৈতিক কাজের। ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেন বলে দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এনামুল হক। তার দাবি, ঘটনার কোনো সত্যতা নেই এবং ব্যক্তিগত বিরোধের জেরে ফাঁসানো হচ্ছে তাকে।

এদিকে, মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনামুল হককে প্রাথমিক সদস্য পদসহ সব কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।


রংপুরমিঠাপুকুরফ্যামিলি কার্ডধ্বর্ষণ চেষ্টা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise