Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁওয়ে নিয়ম ভেঙে গড়ে উঠছে বহুতল ভবন, বাড়ছে ভয়াবহ অগ্নিঝুঁকি

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে নিয়ম ভেঙে গড়ে উঠছে বহুতল ভবন, বাড়ছে ভয়াবহ অগ্নিঝুঁকি

সাততলার অনুমোদন নিয়ে নয়তলা ভবন নির্মাণ। ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁও পৌরশহরে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। আবাসন ও বাণিজ্যিক চাহিদা মেটাতে একের পর এক নির্মিত হচ্ছে এসব ভবন। তবে অনেক ভবন নির্মাণের ক্ষেত্রেই মানা হচ্ছে না নির্ধারিত নির্মাণবিধি ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)। কোথাও অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হচ্ছে ভবনের আয়তন ও তলার সংখ্যা। রাখা হচ্ছে না ভবনের চারপাশে প্রয়োজনীয় ফাঁকা জায়গা ও জরুরি বহির্গমন পথ। আবার বাণিজ্যিক ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা দেখানো হলেও সেখানে গড়ে তোলা হচ্ছে দোকান, শোরুম ও ব্যাংকের মতো প্রতিষ্ঠান। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ভবনগুলোতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে।

প্রায় ৩০ বর্গকিলোমিটার আয়তনের ঠাকুরগাঁও পৌরসভায় বসবাস করেন প্রায় দেড় লাখ মানুষ। জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ণের সঙ্গে বাড়ছে আবাসনের চাহিদা। সেই চাহিদা পূরণে শহরের বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কয়েকটি বহুতল ভবনের অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের মিল নেই। অভিযোগ রয়েছে, কোনো কোনো ভবনে অনুমোদনের চেয়ে বেশি তলা নির্মাণ করা হয়েছে। পাশাপাশি দুটি ভবনের মধ্যে রাখা হয়নি প্রয়োজনীয় দূরত্ব। আবার বাণিজ্যিক ভবনের অনুমোদিত নকশায় নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা থাকলেও বাস্তবে সেখানে ব্যাংক, শোরুম ও বিভিন্ন দোকান পরিচালিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পৌরসভার অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ করায় দিন দিন ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে এসব ভবনে প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাদের মতে, ভবন নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি থাকা জরুরি।

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ অনুযায়ী, ভবন নির্মাণের ক্ষেত্রে কাঠামোগত নকশা, অগ্নিনিরাপত্তা, আলো-বাতাস চলাচল, প্রয়োজনীয় ফাঁকা জায়গা এবং অন্যান্য কারিগরি শর্ত অনুসরণ করতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত নকশা অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ সম্পন্ন করা বাধ্যতামূলক।

ঠাকুরগাঁওয়ের একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নাম প্রকাশ না করার শর্তে আগামীর সময়কে বলেছেন, যেকোনো বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা অনুসরণ, সঠিক নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা প্রকৌশলগত নকশা অনুসরণ না করলে ভবনের কাঠামোগত স্থায়িত্ব কমে যেতে পারে। এতে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সরোয়ার হোসাইন বলেন, গত তিন বছরে জেলায় বহুতল ভবন নির্মাণ ও প্রয়োজনীয় ছাড়পত্রের জন্য মোট ৪০টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন জেলায় বহুতল ভবন নির্মাণের প্রবণতা বাড়ার বিষয়টি তুলে ধরে। তবে শুধু ভবন নির্মাণ করলেই হবে না, সেখানে অগ্নিনিরাপত্তাব্যবস্থা, জরুরি বহির্গমন পথ ও অগ্নিনির্বাপণ সরঞ্জামসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

প্রাথমিকে এগিয়ে বাংলাদেশ, পিছিয়ে উচ্চমাধ্যমিকে

২৮ নভেম্বর ২০২৬

তিনি আরও বলেন, বহুতল ভবনে জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য বিকল্প সিঁড়ির ব্যবস্থা থাকা প্রয়োজন। কিন্তু অনেক ভবনেই এ ধরনের ব্যবস্থা রাখা হয়নি। এতে কোনো কারণে ভবনে আগুন লাগলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

শহরে বহুতল ভবন ও ফ্ল্যাটের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই ফ্ল্যাট কিনছেন। তবে ভবনের নির্মাণকাজের মান ও নিরাপত্তা নিয়ে তাদের মধ্যেও উদ্বেগ রয়েছে।

কয়েকজন ফ্ল্যাট ক্রেতা বলেন, নিজের একটি স্থায়ী ঠিকানা গড়ে তোলার স্বপ্ন থেকেই তারা ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে শুধু ভবনের সৌন্দর্য, সুযোগ-সুবিধা কিংবা দাম বিবেচনা করলেই হয় না; নির্মাণকাজের মান, কাঠামোগত নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। কারণ, সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা ফ্ল্যাটে পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে হলে ভবনটির নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কি না, তা যাচাই করা জরুরি। তাই ক্রেতাদের স্বার্থে অনুমোদনবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি নিশ্চিত করা প্রয়োজন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, একটি শহরে বহুতল ভবন নির্মাণের নামে ইচ্ছেমতো নিয়ম ভাঙার সুযোগ নেই। পৌরসভার অনুমোদিত নকশায় যত তলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, তার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা সরাসরি বিধিবিধানের লঙ্ঘন। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ আইনিব্যবস্থা নেবে, এটাই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, পৌর কর্তৃপক্ষ শুধু নকশার অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করতে পারে না। কোনো প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য আইন আলাদা হতে পারে না। জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদনবহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

শহরের অট্টালিকা ডটকম নামে একটি বহুতল ভবনের নির্মাণকাজের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার আকাশ বলেন, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন তাদের রয়েছে। যাচাই-বাছাই করেই তাঁরা নির্মাণকাজ শুরু করেছেন।

তবে পৌরসভা থেকে ভবনটির সাততলা পর্যন্ত নির্মাণের অনুমোদন নেওয়া হলেও বর্তমানে নয়তলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিও ম্যানেজ করা হবে।’ এ সময় ভবন নির্মাণসংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অনুমোদনের বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও সেগুলোর সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যান ওই সাইট ইঞ্জিনিয়ার।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, পৌরসভা থেকে কোনো বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করা হয়। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণের সুযোগ নেই। কোনো ভবনমালিক অনুমোদনের শর্ত লঙ্ঘন করে অতিরিক্ত তলা নির্মাণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওবহুতল ভবনঅগ্নিঝুঁকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ