ঠাকুরগাঁও পৌরশহরে বাড়ছে বহুতল ভবনের সংখ্যা। আবাসন ও বাণিজ্যিক চাহিদা মেটাতে একের পর এক নির্মিত হচ্ছে এসব ভবন। তবে অনেক ভবন নির্মাণের ক্ষেত্রেই মানা হচ্ছে না নির্ধারিত নির্মাণবিধি ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)। কোথাও অনুমোদিত নকশার বাইরে বাড়ানো হচ্ছে ভবনের আয়তন ও তলার সংখ্যা। রাখা হচ্ছে না ভবনের চারপাশে প্রয়োজনীয় ফাঁকা জায়গা ও জরুরি বহির্গমন পথ। আবার বাণিজ্যিক ভবনের নিচতলায় গাড়ি পার্কিংয়ের জায়গা দেখানো হলেও সেখানে গড়ে তোলা হচ্ছে দোকান, শোরুম ও ব্যাংকের মতো প্রতিষ্ঠান। এতে ভূমিকম্প, অ...