Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তাহিরপুরে বোরোর বীজতলায় পোকার আক্রমণ, নষ্ট হচ্ছে চারা

  • বীজের অঙ্কুরোদগম নিয়েও কৃষকদের অভিযোগ
  • দ্রুত পানি কমায় বাড়ছে শঙ্কা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৫
শেয়ার করুন:
তাহিরপুরে বোরোর বীজতলায় পোকার আক্রমণ, নষ্ট হচ্ছে চারা

ছবি: আগামীর সময়

সুনামগঞ্জের তাহিরপুরে বোরো মৌসুমের শুরুতেই নানা সংকটে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার বিরূপ প্রভাব, বীজতলায় পাতা মোড়ানো পোকার (স্থানীয়ভাবে প্রজাপতি পোকা নামে পরিচিত) ব্যাপক আক্রমণ এবং হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বোরো ধানের চারা উৎপাদন। কোথাও সবুজ চারায় পোকার আক্রমণে চারা নষ্ট হচ্ছে, আবার কোথাও বীজ বপনের পরও আশানুরূপ চারা গজাচ্ছে না। এতে আসন্ন বোরো মৌসুমে চারা সংকট ও বাড়তি উৎপাদন ব্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলার শনি ও মাটিয়ান হাওরের বিভিন্ন বীজতলা সরেজমিন ঘুরে দেখা গেছে, অনেক বীজতলায় পাতা মোড়ানো পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। পোকার আক্রমণে সবুজ চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি কয়েকটি বীজতলায় বীজ বপনের পরও ঠিকমতো চারা গজায়নি। কৃষকদের অভিযোগ, এ বছর হাইব্রিড বীজ শক্তি-২, সিনজেন্টা ১২০৩, বন্ধু ও হীরা জাতের বীজ থেকে আশানুরূপ চারা পাওয়া যাচ্ছে না।

মাটিয়ান হাওরপাড়ের রতনশ্রী গ্রামের কৃষক সামায়ূন কবির বলেন, আমি ১৫ কেয়ার জমিতে (প্রতি কেয়ারে ৩০ শতক) বীজধান বপন করেছি। এর মধ্যে ১০ কেয়ার জমির বীজতলায় প্রজাপতি পোকার আক্রমণ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে কীটনাশক স্প্রে করেও কাজ হয়নি। এভাবে পোকা দমন করতে না পারলে সব চারা নষ্ট হয়ে যাবে। আমার আশপাশের কৃষকদের বীজতলাতেও একই ধরনের আক্রমণ দেখা দিয়েছে।

শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক খোকন গাজী জানান, তিনি বীজতলা প্রস্তুত করে বাজার থেকে ১২ কেজি শক্তি-২ জাতের বীজ কিনে বপন করেছিলেন। কিন্তু বীজতলায় কোন চারা গজায়নি। এতে বীজের পাশাপাশি বীজতলা তৈরির খরচও লোকসান হয়েছে। বোরো চাষের শুরুতেই এমন ক্ষতির মুখে পড়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

আরও পড়ুন

সুনামগঞ্জে সড়কের অভাবে দুর্ভোগে দুই জেলার ৩ লাখ মানুষ

১৪ নভেম্বর ২০২৬


একই হাওরপাড়ের গৌবিন্দশ্রী গ্রামের কৃষক মিল্লাদ হোসেন বলেন, এ বছর বেশি ফলনের আশায় অধিকাংশ কৃষক সিনজেন্টা কোম্পানির হাইব্রিড ১২০৩ ও ব্র্যাকের শক্তি২ জাতের বীজ কিনেছেন। কিন্তু এ বীজে সবচেয়ে বেশি চারা গজানোর সমস্যা দেখা দিয়েছে। আমি পাঁচ কেয়ার জমির জন্য ১২০৩ বীজ বপন করেছি। কিন্তু যে পরিমাণ চারা হয়েছে, তা দিয়ে বড়জোর এক কেয়ার জমিতে রোপণ করা যাবে। এর ওপর হাওরের পানি দ্রুত কমে যাওয়ায় জমি শুকিয়ে যাচ্ছে। অথচ চারা এখনো ছোট। চারা বড় হওয়ার পর রোপণ করতে গেলে বাড়তি খরচ হবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর এখনো পুরোপুরি শীত পড়েনি। এর মধ্যে হাওরের বীজতলায় পোকার আক্রমণ ও অসময়ে পানি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এর আগে হাওরে এমন পরিস্থিতি তৈরি হতে দেখা যায়নি। বোরো মৌসুমের শুরু থেকেই কৃষকদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি দেখা যাচ্ছে। এ সমস্যা নিয়ন্ত্রণে ইনসিপিও ও বেল্ট এক্সপার্ট কীটনাশক ব্যবহারের পাশাপাশি রাতে আলোক ফাঁদ স্থাপনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও মিলছে না সার, খালি হাতে ফিরছেন কৃষকরা

১৫ নভেম্বর ২০২৬

তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ূন কবির বলেন, এ বছর বিভিন্ন কোম্পানির বীজ থেকেই ঠিকমতো চারা গজাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে ১৯০ কেজি বীজধানের মূল্য কৃষকদের ফেরত দিয়েছেন তিনি। তাঁর দাবি, প্রতিবছর এ সময়ে আবহাওয়া ঠান্ডা থাকলেও এবার তাপমাত্রা তুলনামূলক বেশি। কৃষকরা আগের নিয়মে বীজধান পানিতে ভিজিয়ে অঙ্কুরোদ্গম করিয়ে বীজতলায় বপন করছেন। কিন্তু আবহাওয়ার সঙ্গে পদ্ধতির সমন্বয় না হওয়ায় অনেক ক্ষেত্রে বীজের অঙ্কুর নষ্ট হচ্ছে এবং ঠিকমতো চারা গজাচ্ছে না।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বীজতলায় পোকার আক্রমণের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। তিনি ও কৃষি বিভাগের কর্মীরা নিয়মিত বীজতলা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিলে এ সমস্যার সমাধান সম্ভব বলে আশা করছেন তাঁরা। বীজ থেকে চারা না গজানোর বিষয়ে তিনি বলেন, এটি বীজের ত্রুটি কিংবা কৃষকের ব্যবস্থাপনাগত ভুলের কারণেও হতে পারে। বীজের সমস্যার কারণে এমনটি হলে কৃষকদের লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহিরপুরবোরো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা