Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার, এনসিপির মানববন্ধনে শ্রমিকদের ‘হামলা’

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৭
জামালপুরে বাস ধর্মঘট প্রত্যাহার, এনসিপির মানববন্ধনে শ্রমিকদের ‘হামলা’

জামালপুরে এনসিপির মানববন্ধনে পরিবহন শ্রমিকদের সঙ্গে হট্টগোল ও হাতাহাতি। ছবি: আগামীর সময়

জামালপুরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। গতরাত থেকে চলছিল এই ধর্মঘট। প্রত্যাহারের পর আজ বৃহস্পতিবার বিকাল থেকে জেলায় দূরপাল্লার বাস চলতে শুরু করেছে।

এদিকে, রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ডাকা এনসিপির মানববন্ধনে শ্রমিকদের সঙ্গে হয়েছে হট্টগোল। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা করেছেন। বাস শ্রমিকদের দাবি, তারা কেবল ধাওয়া দিয়েছেন।

রাজীব পরিবহনের একটি বাসের দুর্ঘটনা ঘিরেই ঘটেছে পরবর্তী ঘটনাগুলো। গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় রাজীব পরিবহনের ওই বাস উল্টে ইজিবাইকের ওপর পড়লে নিহত হন চারজন। 

এরপর গতকাল বুধবার সকালে রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে সদরের নান্দিনা বাজার এলাকায় মানববন্ধন করেন স্থানীয় কয়েকজন। সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় রাজীব পরিবহনের দুটি বাস থামিয়ে দেন তারা। যাত্রীদের নামিয়ে নান্দিনা পূর্ববাজার খেলার মাঠ এলাকায় নিয়ে ভাঙচুর করা হয় বাসদুটি।

এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করেন জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বাস বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা।

তাদের অভিযোগ, বাস ভাঙচুরের সময় চালক ও সহযোগীদের মারধর এবং টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ নিয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ দেখা দিয়েছে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং বাসে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

এদিকে, রাজীব পরিবহনের বাস বন্ধের দাবিতে আজ দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ডাকেন এনসিপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে পরিবহন শ্রমিকরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আমিমুল ইহসান ও মাহিন খন্দকারের ভাষ্য, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন। বাসমালিক ও শ্রমিক ইউনিয়নের কিছু লোক এসে তাদের ওপর হামলা করেন। এতে আহত হয়েছেন যুবশক্তি ও ছাত্রশক্তির দুই আহ্বায়কসহ অন্তত পাঁচজন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‘পরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিই’- বললেন মাহিন খন্দকার।

হামলার অভিযোগ অস্বীকার করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বললেন, ‘ডিসি ও এসপি স্যারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এ নিয়ে ডিসি স্যারের সঙ্গে মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মিটিং ছিল। মিটিংয়ে যাওয়ার সময় ডিসি অফিসের সামনে তারা (মানববন্ধন আয়োজকরা) অশালীন ভাষায় কথা বলছিল। তা সহ্য করতে না পেরে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেছে।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানালেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরবাস ধর্মঘটবাসবিক্ষোভমানববন্ধনশ্রমিকপরিবহন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise