জামালপুরে প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। গতরাত থেকে চলছিল এই ধর্মঘট। প্রত্যাহারের পর আজ বৃহস্পতিবার বিকাল থেকে জেলায় দূরপাল্লার বাস চলতে শুরু করেছে। এদিকে, রাজীব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে ডাকা এনসিপির মানববন্ধনে শ্রমিকদের সঙ্গে হয়েছে হট্টগোল। এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা তাদের ওপর হামলা করেছেন। বাস শ্রমিকদের দাবি, তারা কেবল ধাওয়া দিয়েছেন।রাজীব পরিবহনের একটি বাসের দুর্ঘটনা ঘিরেই ঘটেছে পরবর্তী ঘটনাগুলো। গত ৩১ আগস্ট জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের...