Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রমিকদের ক্ষোভে রাজশাহী থেকে সারা দেশে বন্ধ বাস

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৪:০৪
শ্রমিকদের ক্ষোভে রাজশাহী থেকে সারা দেশে বন্ধ বাস

ছবি: আগামীর সময়

মোটরশ্রমিকদের কর্মবিরতিতে রাজশাহীতে সকাল থেকে বন্ধ আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল। বাসস্ট্যান্ডে গিয়ে হঠাৎ বাস না পেয়ে সকাল থেকে বিপাকে পড়েছেন শ শ যাত্রী। বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানাচ্ছেন স্থানীয় পরিবহন নেতারা।

আজ সোমবার সকাল থেকে চলছে পরিবহন শ্রমিকদের এই কর্মসূচি। কারণ জানতে চাইলে তারা বলছেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রবিবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন নেতৃত্ব ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুমিনুল ইসলাম মুমিন।

রফিকুল ইসলাম এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সেসময় তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলা হয়েছিল— এমন অভিযোগ তুলেছে শ্রমিকদের একাংশ। 

ক্ষুব্ধ শ্রমিকদের ভাষ্য, কেন্দ্র থেকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, নেওয়া হয়নি তাদের কোনো মতামত। এই কমিটি বাতিল করে অস্থায়ীভাবে একটি আহ্বায়ক বা অ্যাডহক কমিটি গঠনের দাবি তাদের। পাশাপাশি পরবর্তী সময়ে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবিও তুলেছেন তারা। 

প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আশ্বাস দিলে বাস চলাচল স্বাভাবিক করবেন, বলছেন শ্রমিকরা।

হঠাৎ অচলাবস্থায় রাজশাহীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেছে। বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন যাত্রীরা। কেউ কেউ যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছেন।

ঢাকাগামী যাত্রী মো. শাওন বললেন, ‘জরুরি কাজে আমি ঢাকায় যাওয়ার উদ্দেশে গতকাল বিকালে দেশ ট্রাভেলসে টিকিট কেটেছিলাম। কিন্তু সকালে কাউন্টারে এসে দেখি বাস বন্ধ করে দিয়েছে। আমি ঢাকায় যেতে পারলাম না।’

কর্মসূচির বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘কে বা কারা বাস বন্ধ করেছে, তা জানি না। খোঁজ নিয়ে দেখব।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বললেন, ‘নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি এরই মধ্যে মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্যকে জানানো হয়েছে। আমরা সমাধানের জন্য পুলিশ কমিশনারকে অবহিত করেছি। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।’

রাজশাহীবাস চলাচলবাস ধর্মঘটশ্রমিক কর্মবিরতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি