Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বুলেটপ্রুফ বাস ফটিকছড়িতে, সড়কপথে শহরে যাবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৩:১০
বুলেটপ্রুফ বাস ফটিকছড়িতে, সড়কপথে শহরে যাবেন প্রধানমন্ত্রী

ছবি: আগামীর সময়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরে পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাস। এই বাসে করে ফটিকছড়ি থেকে হাটহাজারী হয়ে চট্টগ্রাম নগরে যাবেন প্রধানমন্ত্রী।

আজ রবিবার সকালে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) তত্ত্বাবধানে বাসটি ফটিকছড়ি উপজেলা সদরে পৌঁছায়। এর আগে শনিবার বাসটি চট্টগ্রামে এসে পৌঁছায়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ ইব্রাহীম জানিয়েছেন, বাঁশখালী থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী ফটিকছড়ির পেলাগাজী দিঘীর মাঠের হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে বিশেষ বাসে করে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নয়

০৯ আগস্ট ২০২৬

এরপর সড়কপথে হাটহাজারীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন। বিকাল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পরে সড়কপথে চট্টগ্রাম নগরে ফিরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

চট্টগ্রামপ্রধানমন্ত্রীবুলেটপ্রুফ বাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: