Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্যার পানি কমেনি এখনো, ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ লাখ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:০৩
বন্যার পানি কমেনি এখনো, ক্ষতিগ্রস্ত সাড়ে ৭ লাখ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পানি, ছবি : আগামীর সময়

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টানা বৃষ্টির রেশ শুক্রবার কিছুটা কমলেও বন্যার পানি এখনো কমেনি। বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীর পরিস্থিতি বেশি সংকটাপন্ন। জেলার প্রায় ১ লাখ ৯০ হাজার পরিবার বন্যার পানিবন্দি অবস্থায় রয়েছে।

জেলা প্রশাসন জানায়, এখন পর্যন্ত বন্যায় সাড়ে ৭ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারা গেছেন ১০ জন। এর মধ্যে শুক্রবার বাঁশখালীতে বানের পানিতে ভেসে গেছে দুই শিশু। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং সাতকানিয়া-বান্দরবান সড়কে পানি ওঠে। কক্সবাজার সড়কে যান চলাচল করলেও বান্দরবানের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ শুক্রবার সাতকানিয়ার বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে তিনি বলেছেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন উপজেলার অনেকাংশ পানির নিচে রয়েছে। বিশেষ করে সাতকানিয়া ১৭টি ইউনিয়নের মধ্যে সব কয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বলতে গেলে শতকরা ৯০ ভাগই এখন পানিতে নিমজ্জিত। আর চার লাখ মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। সরকার বন্যার সার্বিক বিষয়ে অবগত রয়েছেন।

এরই মধ্যে ৩০০ টন চাল ও ৪৩ লাখ টাকা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। এ ছাড়া, আরও ১৭ লাখ টাকা ও ৪০০ টন চাল মজুদ রাখা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগরসহ পুরো চট্টগ্রাম টানা বৃষ্টিতে বিপর্যস্ত। দক্ষিণের পাশাপাশি উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলাও আক্রান্ত হয়েছে। তিন-চার দিন ধরে বিভিন্ন উপজেলায় পানি উঠেছে। দক্ষিণের উপজেলাগুলোয় ভারী বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢলও ছিল।

সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ ও লোহাগাড়ার অনেক এলাকায় এখনো লোকজন আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এ ছাড়া, বিভিন্ন বড় ভবনে আশ্রয় নিয়েছেন লোকজন। তাদের মধ্যে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার পানি বিতরণ করা হয়েছে। তবে পানির কারণে সব জায়গায় খাবার ও ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

সাতকানিয়া সদরের আবদুল বাসেত ও তাদের পরিবার তিন দিন ধরে পানিবন্দি ছিলেন। আজ থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে। তারা এবং আশপাশের বিভিন্ন পরিবার এতদিন খাবার কষ্টে দিনাতিপাত করেছে।

আবদুল বাসেত জানিয়েছেন, তারা পাশের স্কুলে গিয়ে উঠেছিলেন। কিন্তু নারী ও শিশুরা আশ্রয়কেন্দ্রে বেশি কষ্টে ছিল। খাবার ঠিকমতো দেওয়া হয়নি। তিন দিন পর আজ পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছে তারা।

বন্যাচট্টগ্রামপানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন