Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চুয়েটে শাটডাউন

রাত জেগে মিছিল আর ‘বনলতা এক্সপ্রেস’ দেখে ক্যাম্পাস পাহারা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৮
রাত জেগে মিছিল আর ‘বনলতা এক্সপ্রেস’ দেখে ক্যাম্পাস পাহারা

সংগৃহীত ছবি

সর্বাত্মক শাটডাউনে অচল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থীরা মধ্যরাতেও ফিরছেন না হলে। রাত জেগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখে ও মিছিল-স্লোগানে ক্যাম্পাস পাহারা দিচ্ছেন তারা।

সোমবার রাত সোয়া ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন শত শত শিক্ষার্থী। ‘অপসারিত’ উপাচার্যের নামে ‘সায়েম স্যার, সায়েম স্যার’ স্লোগান দেন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে ঘুরছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানালেন, চলমান আন্দোলন দমাতে নতুন উপাচার্যের পক্ষের কেউ কেউ হুমকি দিচ্ছেন শিক্ষার্থীদের। বিভিন্নভাবে আন্দোলনের মাঠ থেকে তাদের সরানোর চেষ্টা চলছে। শিক্ষকদের নামে করা হচ্ছে অপপ্রচার। এর প্রতিবাদে হল থেকে বেরিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চুয়েট ক্যাম্পাসকে কোনোভাবে ষড়যন্ত্রকারীদের দখলে যেতে দেবেন না তারা।

এর আগে সন্ধ্যার পর ক্যাম্পাসে বড় পর্দায় বনলতা এক্সপ্রেস সিনেমা প্রদর্শন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সেটা উপভোগ করেন। রাত জেগে পালা করে ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও জানালেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

২৭ সেপ্টেম্বর ২০২৬

আন্দোলনের সপ্তম দিনে সোমবার চুয়েট ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা পালন করেন ‘শ্বেত কাপড়ে গণসাক্ষ্য’ কর্মসূচি। একটি সাদা শাড়ির ওপর রংতুলি ও মার্কার দিয়ে উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের বিভিন্ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরেন তারা।

এছাড়া আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও চলমান কর্মবিরতির সমর্থনে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

চুয়েটের মূল ফটক এবং উপাচার্য ভবনে এখনও তালা ঝুলছে। বন্ধ আছে অ্যাকাডেমিক-প্রশাসনিক সব ধরনের কার্যক্রম।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। মাত্র ৫৬ দিনের মাথায় আকস্মিক এই পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিস্মিত ও হতাশ হন। পরদিন থেকেই ক্যাম্পাসে শুরু হয় আন্দোলন।

চুয়েটআন্দোলন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও