Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চমেকের ৮ নম্বর শিশুস্বাস্থ্য বিভাগ

শয্যা ২১ রোগী ২৪০

প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪
শয্যা ২১ রোগী ২৪০

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগ— আগামীর সময়

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৮ নম্বর শিশুস্বাস্থ্য বিভাগে ঢোকার মুখে ফটকের বাইরে সারি সারি রোগীর শয্যা। শিশুদের হাতে স্যালাইন লাগানো। কুমিল্লার কসবা থেকে আসা হেলেনা বেগম বললেন, ‘তিন মাসের ছেলেটিকে নিয়ে পাঁচ দিন ধরে আছি এখানে। তার নিউমোনিয়া হয়েছে। এতদিন ভেতরে ছিলাম। গতকাল নতুন রোগী ভর্তি হওয়ায় ওয়ার্ডের বাইরে রাখা হয় আমাদের।’

এভাবে অন্তত ১০ শিশুকে ওয়ার্ডটির ফটকের বাইরে হাঁটাচলার পথে, সিঁড়ি বারান্দা ও সংলগ্ন খালি জায়গা জুড়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব ডিঙিয়ে ওয়ার্ডটিতে ঢুকতেই মেঝেতে শয্যা পেতে রাখা আছে রোগী। নির্ধারিত আসন যেগুলো রয়েছে, তাতেও গড়ে দুই-তিনজন করে রোগী রাখা আছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় ৮ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত নার্স জানালেন, তাদের ইউনিটে অনুমোদিত শয্যা ২১টি। কিন্তু রোগী রয়েছে ২৪০ জন। এত রোগী সামাল দিতে ত্রাহি অবস্থা চিকিৎসক ও নার্সদের।

শিশুস্বাস্থ্য বিভাগের চারটি ইউনিটের মধ্যে ৩ নম্বর ইউনিটে সোমবার ছিল রোগী ভর্তির নির্ধারিত দিন। নতুন রোগী আসায় অপেক্ষাকৃত সুস্থ শিশুদের ওয়ার্ডের বাইরের করিডরে শয্যা দিয়ে রাখা হয়। ওয়ার্ডের ভেতরে রোগী ও অভিভাবক মিলে এমন গাদাগাদি অবস্থা যে নার্স ও নিরাপত্তাকর্মী অনবরত চিৎকার করে যাচ্ছেন, অভিভাবকদের বাইরে যেতে। কার কথা কে শোনে।

নার্স স্টেশন থেকে বের হয়ে আসার সময় কর্তব্যরত চিকিৎসকের কক্ষ। তার কক্ষে ঢোকার মুখে দুপাশে দুটি শিশু শুয়ে আছে। চিকিৎসক শাহেদুল আলম জানালেন, সোমবার ভর্তির নির্ধারিত তারিখ হওয়ায় রোগী বেড়েছে। খুব খারাপ অবস্থা। এখন হাম এবং ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেশি। রোগীও বেশি আসছে। ১০ গুণ বেশি রোগী ভর্তি করাতে হয়।

বের হয়ে আসার সময় ফটকের বাইরে হেলেনার সঙ্গে আবার দেখা। তিন মাসের শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন তিনি। পাশে স্বামী ঘুমাচ্ছেন। এই শয্যার পাশে দুই মাসের শিশুকন্যাকে নিয়ে আছেন পটিয়ার ময়ুরী। ময়ুরী বললেন, ‘মেয়ের নিউমোনিয়া হয়েছে। চারদিন আগে এই ওয়ার্ডে আসি। গতকাল সন্ধ্যায় নতুন রোগী আসার পর বাইরে পাঠিয়ে দেয় আমাদের। বাচ্চা এখন আগের চেয়ে কিছুটা ভালো।’

ওয়ার্ড থেকে বের হয়ে সিঁড়ির দিকে পর্যন্ত শয্যা। সিঁড়িপথে যাওয়ার জন্য সরু একটা স্পেস। সিঁড়ির পাশে শয্যায় বসে আছেন লালখান বাজারের সাখাওয়াত। শয্যায় শুয়ে আছে তার আট বছরের ছেলে। হাতে স্যালাইনের নল লাগানো। সাখাওয়াত বললেন, ‘আজ ৯ দিন ধরে জ্বর। কমছে না।’

এর পাশের শয্যায় একজন নারী কান্না করছেন। মহেশখালীর বাসিন্দা ওই নারী জানালেন, তার সাত মাস বয়সী নাতি আদিল এই মাত্র মারা গেছে। ৮ নম্বর ওয়ার্ডে আনার আগে কক্সবাজার হাসপাতালে ছিল সে। নিউমোনিয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে, আদিল কয়েকদিন ৮ নম্বর ওয়ার্ডের আইসিইউতে ছিল। সেখানে গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে মারা যায়।

শিশুস্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক অপরূপ দাশ জানালেন, শিশুস্বাস্থ্য বিভাগের চারটি ইউনিটে পৃথক দিনে ভর্তির নির্ধারিত থাকে। সোমবার ৩ নম্বর ইউনিটে ভর্তি হয় ১৪০ জন নতুন রোগী। শয্যা মাত্র ২১টি। ৩ নম্বর ইউনিটের রোগী ৯ নম্বর ওয়ার্ডের হাম ব্লকেও রাখা হয়েছে। নিউমোনিয়া ও হামের কারণে রোগী বেড়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দীন বলেছেন, ‘আজ পুরো হাসপাতালে ৩ হাজার ৮০০ রোগী রয়েছে। শয্যাসংখ্যা ২ হাজার ২০০। শিশু রোগী বেড়েছে বেশি। আমি রোগী ফেরত দিতে
পারব না।’

চট্টগ্রামমেডিকেল কলেজচমেক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise