Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

আগ্রাবাদে এস আলমের প্লটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
আগ্রাবাদে এস আলমের প্লটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ‘বালুর মাঠ’ হিসেবে পরিচিত এলাকায় এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ রবিবার পরিচালিত এ অভিযানে প্লটটির প্রায় এক একর জায়গা জুড়ে থাকা বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পে-লোডার দিয়ে ‘রয়ালস অটো কেয়ার’ নামের একটি গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, গ্যারেজ হিসেবে ব্যবহৃত কয়েকটি শেড, জুসবার, গুদাম এবং ৮ থেকে ১০টি টং দোকান ভেঙে ফেলা হয়েছে। তবে ‘এমিগো স্পোর্টস সেন্টার’র জেনারেটর রুম এবং ‘চৌধুরী সুপার শপ’র মালামাল সরিয়ে নিতে দুই দিনের সময় দিয়েছে সিডিএ।

সরেজমিন দেখা যায়, পে-লোডারের সাহায্যে প্লটটিতে থাকা নীল ও সবুজ রঙের টিনের ছাউনি দেওয়া স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এ সময় কৃত্রিম ঘাসের ফুটবল টার্ফের চারপাশের ইটের দেয়ালও ভেঙে ফেলা হয়। সড়কের পাশে থাকা ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’ ও অন্যান্য স্থাপনা ভাঙার সময় চারপাশে ধুলা উড়তে থাকে। অভিযান চলাকালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের একাংশকে করতালি ও উল্লাস করতে দেখা যায়।

আরও পড়ুন

এসপি জাহাংগীর চারদিনের রিমান্ডে

১৫ নভেম্বর ২০২৬

এ ছাড়া ‘চৌধুরী সুপার শপ’র সামনে উৎসুক জনতা জড়ো হয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মো. মনজুর হাসান এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন উপস্থিত ছিলেন।

সিডিএ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লটটি খালি পড়ে থাকায় আগ্রাবাদ আবাসিক এলাকার শিশু-কিশোররা সেখানে খেলাধুলা করত। পরে সেখানে অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া গড়ে উঠেছে— স্থানীয় বাসিন্দাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর এলাকাটি পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সেদিন তিনি দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময় দিয়েছিলেন।

অভিযানের বিষয়ে সিডিএর অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেছেন, ‘অনুমোদিত নকশা ছাড়া স্থাপনা নির্মাণ করায় সেগুলো উচ্ছেদ করা হয়েছে। সুপারশপকে দুই দিনের সময় দেওয়া হয়েছে।’

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেছেন, ‘নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।’

নথিপত্র অনুযায়ী, বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক নির্মাণের জন্য ২০০৪ সালের ২৪ আগস্ট ‘হাসান আবাসন প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে আগ্রাবাদ আবাসিক এলাকার ৬৭ দশমিক ৬১ কাঠার দুটি প্লট বরাদ্দ দেয় সিডিএ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হাসান, যিনি এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাই। আর চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাইফুল আলমের ছেলে আহসানুল আলম।

বরাদ্দপত্রের ৭ নম্বর শর্ত অনুযায়ী, প্লটটি শুধু বহুতল অ্যাপার্টমেন্ট ব্লক নির্মাণের উদ্দেশে ব্যবহারের কথা ছিল। বরাদ্দ পাওয়ার দুই বছরের মধ্যে ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ এবং সিডিএর অনুমোদন ছাড়া কোনো নির্মাণকাজ না করার শর্ত দেওয়া হয়েছিল। একই বছরের ১৫ জুলাই আবদুল্লাহ হাসান নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার অঙ্গীকারনামাও সিডিএতে জমা দেন। তবে দুই দশকেও সেখানে কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়নি। বরাদ্দের শর্ত লঙ্ঘন করে জমিটিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ ও ভাড়া দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে এস আলম ও তার পরিবারের সদস্যরা দেশে নেই।

আগ্রাবাদঅবৈধ স্থাপনাএস আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য