Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ফুডপান্ডার বিরুদ্ধে অতিরিক্ত চার্জ কাটার অভিযোগ রেস্তোরাঁ মালিকদের

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৩
ফুডপান্ডার বিরুদ্ধে অতিরিক্ত চার্জ কাটার অভিযোগ রেস্তোরাঁ মালিকদের

ছবি: আগামীর সময়

অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার বিরুদ্ধে অতিরিক্ত চার্জ কাটার অভিযোগ করেছেন রেস্তোরাঁ মালিকরা। তাদের অভিযোগ, কমিশনের বাইরেও বিভিন্ন খাতে টাকা কাটা হয়। এসব সমস্যার সমাধানে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা।

শনিবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। এতে কমিশনসহ সব ধরনের চার্জ মিলিয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ নির্ধারণ করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ফুডপান্ডার মাধ্যমে খাবারের অর্ডার নেওয়া বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন নওশাদ এবং সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনজুর, অর্থ সম্পাদক মোহাম্মদ সুমনসহ অনেকে।

লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বললেন, আমরা প্রযুক্তির বিরোধী নই । অনলাইন ব্যবসায় ন্যায্যতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতা চাই। কিন্তু ফুডপান্ডার বর্তমান ব্যবসায়িক নীতিতে রেস্তোরাঁ মালিকদের ওপর আর্থিক চাপ বাড়ছে।

তাদের অভিযোগ, চুক্তিতে নির্ধারিত কমিশনের বাইরেও বিভিন্ন খাতে টাকা কাটা হয়। এর মধ্যে রয়েছে অনলাইন পেমেন্ট চার্জ, কমিশনের ওপর ভ্যাট, ট্যাব ফি ও ইন্টারনেট ফি। মাস শেষে দেওয়া হিসাবপত্রও জটিল ও অস্পষ্ট। ফলে কোন খাতে কত টাকা কাটা হচ্ছে, তা বোঝা কঠিন। রাইডার দেরিতে খাবার সংগ্রহ করলে গ্রাহক অর্ডার বাতিল করেন। এ ক্ষেত্রেও রেস্তোরাঁকে জরিমানা দিতে হয় এবং লেট চার্জসহ বিভিন্ন খাতে টাকা কাটা হয়। গ্রাহকের অভিযোগ যাচাই না করেই রিফান্ডের টাকা কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্যও শোনা হয় না।

ফুডপান্ডার মাধ্যমে বিক্রি হওয়া খাবারের টাকা পেতে ১৩ দিন বা কখনো কখনো মাসও পেরিয়ে যায়।
সংবাদ সম্মেলনে দেশীয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডির উদাহরণ তুলে ধরেন রেস্তোরাঁ মালিকরা। তাদের প্রশ্ন, দেশীয় প্রতিষ্ঠান যদি ১৫ শতাংশ সমন্বিত কমিশনে ব্যবসা করতে পারে, তাহলে ফুডপান্ডা কেন অতিরিক্ত চার্জ নেবে।

এসময় তারা ছয় দফা দাবি উপস্থাপন করেন।

ফুডপান্ডাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক