Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৩ দিনে দুই সন্তান কবরে নিঃস্ব বাবা-মা ফাঁকা ঘরে

  • সন্তান বাঁচাতে ৪ হাসপাতাল ঘুরেছেন দম্পতি
  • ডেঙ্গু ও হাম নিঃস্ব থেকে করে দিয়েছে নিঃস্বতর
  • বিপুল ঋণের সঙ্গে যোগ হয়েছে স্ত্রীর মানসিক অসুস্থতা
প্রণব বল, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬
শেয়ার করুন:
৩ দিনে দুই সন্তান কবরে নিঃস্ব বাবা-মা ফাঁকা ঘরে

দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা। পাগলপ্রায় শব্দটি রূপক অর্থে নয়, সত্যি সত্যি মানসিক ভারসাম্য হারিয়েছেন আমেনা বেগম। ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে তিন দিনের মধ্যে মারা গেছে তার দুই সন্তান। গত শুক্রবার বড় ছেলে মোহাম্মদ আরাফাত ও রবিবার মধ্যরাতে ছোট্ট আবু বক্কর আরব। এত শোক আর নিতে পারছেন না আমেনা বেগম। আর ছেলে হারানোর পর স্ত্রীর এই অবস্থা দেখে মোহাম্মদ কবির নিজেও দিশাহারা।

গত দুই সপ্তাহে কবির-আমেনা দম্পতির ওপর দিয়ে বয়ে গেছে একটা ঝড়। সবকিছু তছনছ করে দিয়ে ঝড় যেমন চলে যায়, তেমনি ডেঙ্গু ও হাম নিঃস্ব থেকে নিঃস্বতর করে দিয়েছে নিম্ন আয়ের এ দুই নর-নারীকে। দুই ছেলে তো বাঁচলই না, উল্টো কবিরের মাথার ওপর ৪ লাখ টাকার ঋণের বোঝা। নতুন যোগ হয়েছে স্ত্রীর মানসিক অসুস্থতা। এ অবস্থায় দুই ছেলের জন্য নিজে যে শোক করবেন, সেই ফুরসতও নেই। গতকাল সোমবার সকালে ছেলেকে দাফন করেছেন মোমেনবাগ আবাসিক এলাকার কবরস্থানে, বড় ছেলের পাশে। মৃত আরবের লাশ দেখতেও চাননি আমেনা।

কবির বললেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গেছেন। আজ আরবের লাশ আনার পর স্ত্রীকে ডেকে আনা হয়। সে পালিয়ে যাচ্ছে বারবার। বলছে, এখানে কেউ আছে, কিছু আছে। আমাকেও চিনতে পারছে না। একসঙ্গে দুটি সন্তান হারানোর পর কার মাথা ঠিক থাকে বলেন।’

ছুটেছেন হাসপাতাল থেকে হাসপাতাল

কবে থেকে ছেলে অসুস্থ হয়েছে, সেটি এখন সঠিক মনেও করতে পারছেন না কবির। প্রায় দুই সপ্তাহ আগে বড় ছেলে আরাফাতের (১০) প্রথম জ্বর আসে। প্রথমদিকে বাসায় চিকিৎসা চলছিল। এরপর তাকে প্রথমে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

একপর্যায়ে চিকিৎসক জানিয়ে দেন, আরাফাতকে রাখতে হবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। তখন কোথাও আইসিইউ না পেয়ে ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে টাকার জন্য পারছিলেন না তারা। তাই ভর্তি করা হয় মা ও শিশু হাসপাতালের আইসিইউতে। সেখানে শুক্রবার সকালে মারা যায় আরাফাত।

বড় ছেলে অসুস্থ থাকা অবস্থায় ১০ মাস বয়সী আরবের জ্বর আসে। এরপর তাকেও সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কবির জানালেন, আরব এক দিন সাউদার্ন হাসপাতালে ছিল। সেখান থেকে ইমপেরিয়ালে পাঁচ দিন রাখা হয়। দুই ভাই একসঙ্গে সেখানে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে ৫ নভেম্বর মা ও শিশু হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় দুই ভাইকে।

‘ভর্তির পরদিন আরাফাত চলে যায়। আজ পঞ্চম দিনে আরবও। তাদের বাঁচানোর জন্য সব চেষ্টা করেছি। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল গিয়েছি। শুধু বাঁচানোর জন্য। পারিনি তবু’— বলতে বলতে চুপ হয়ে গেলেন কবির।

পায়নি টিকা

চিকিৎসকদের মতে, দুই শিশু ডেঙ্গু এবং হামে আক্রান্ত ছিল। এ ছাড়া তাদের নিউমোনিয়ার ভাব চলে আসে। পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। যার কারণে আর বাঁচানো যায়নি।

মা-শিশু হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসক মিশু তালুকদার বললেন, ‘প্রথমদিকে হাম হয়েছিল তাদের। এরপর ডেঙ্গুও পজিটিভ আসে। একপর্যায়ে দুজনের নিউমোনিয়া দেখা দেয়। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ে। রবিবার বিকাল থেকে আরবের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর রাত ১টার পর সে মারা যায়।’

বাবা মোহাম্মদ কবির জানালেন, তার দুই ছেলেই হামের টিকা পায়নি।

ঋণে হাসপাতালের বিল

মোহাম্মদ কবির একটি ওষুধ কোম্পানিতে কর্মরত লোডার হিসেবে। বাড়ি ময়মনসিংহে। নগরের হিলভিউ ১ নম্বর সড়কে থাকেন। সঙ্গে মা রহিমা বেগমও থাকেন। দুই ছেলের চিকিৎসা করাতে গিয়ে এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা।

কবির বললেন, ‘ইমপেরিয়াল হাসপাতালে ২ লাখ ২ হাজার টাকার বিল দিয়েছি। মেরিন সিটিতে ৩০ হাজার টাকা দিলাম। সাউদার্ন হাসপাতালে ৪ হাজার টাকা বিল দেওয়া হয়। মা ও শিশুতে বড় ছেলের জন্য বিল দিয়েছে আমার বড় ভাই। কত টাকা দিয়েছে জানি না। ধারদেনা সব তিনি করেছেন। ছোট ছেলের জন্য কিছু বিল ছাড় দিয়েছে তারা।’

হাসপাতালের বিল ছাড়াও ওষুধপত্রের জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। সব ধারদেনার ওপর দিয়ে চলেছে। দু-একজন সাহায্যও করেছেন বলে জানিয়েছেন।

কবির বলছিলেন, ‘বড় ছেলের মৃত্যুর পর থেকেই আমার স্ত্রী চুপচাপ হয়ে গেছে। সে আর হাসপাতালে যায়নি। মাঝেমধ্যে কান্না করে। এখন একেবারেই ভেঙে পড়েছে। মানসিক ভারসাম্য হারিয়েছে। এখন পাশে তার বোনের বাসায় থাকে স্ত্রী।’

হাম ও ডেঙ্গুতে যত মৃত্যু

চট্টগ্রামে সরকারিভাবে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭ হাজার ৭১৬ জন। এর মধ্যে মারা গেছে ৪০ জন। অন্যদিকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১১ হাজার ৬৮৭ জন। মারা গেছে ৫৭ জন। সবশেষ ২৪ ঘণ্টায় গতকাল তিনজনের মৃত্যু হয়।

হাম ও ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের যে হিসাব সিভিল সার্জন কার্যালয় দেয়, তা পুরোপুরি সঠিক নয়। এর বাইরেও এ দুই রোগে আক্রান্ত রোগী রয়েছে। ঘরে বসে চিকিৎসা নেওয়ার হিসাব বাইরে থাকে। এ ছাড়া সব হাসপাতাল এবং ল্যাব থেকে রোগীর তথ্য দেওয়া হয় না। যে কারণে অনেক আক্রান্ত এবং মৃত্যু সরকারি হিসাবে যোগ হয় না।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ