Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

কৌশল হিসেবে ছাত্ররা জুলাই আন্দোলনের সামনে ছিল: শাহাদাত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৯:১৬
কৌশল হিসেবে ছাত্ররা জুলাই আন্দোলনের সামনে ছিল: শাহাদাত

ছবি: আগামীর সময়

জুলাই আন্দোলনে রাজনৈতিক কৌশল হিসেবে ছাত্রদের সামনে রাখা হয়েছিল বলে জানালেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ রবিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মেয়র একথা বললেন।

‘আমরা জুলাইযোদ্ধা’ নামে একটি সংগঠন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না বলে মন্তব্য করলেন মেয়র শাহাদাত হোসেন।

তিনি বললেন, ‘আন্দোলনের সময় রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ছাত্রদের সামনের সারিতে রেখে আমরা পেছন থেকে সর্বাত্মক সহযোগিতা করেছি। শেখ হাসিনা যাতে আন্দোলনকে কোনো রাজনৈতিক দলের নামে আখ্যায়িত করতে না পারে, সে কারণেই এই কৌশল। আন্দোলনের প্রতিটি পর্যায়ে আমরা রাজপথে ছিলাম। জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত এবং শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি।’

নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ‘আমরা জুলাইযোদ্ধা’র যুগ্ম সম্পাদক আহমদ আব্দুল্লাহ আল সাহেদ সভা সঞ্চালনা করেন। এতে ১২ জন শহীদের পরিবার ও ১১০ জন আহত জুলাইযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।

শাহাদাতমেয়রজুলাই আন্দোলনচট্টগ্রাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise