জুলাই আন্দোলনে রাজনৈতিক কৌশল হিসেবে ছাত্রদের সামনে রাখা হয়েছিল বলে জানালেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।আজ রবিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ির সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মেয়র একথা বললেন।‘আমরা জুলাইযোদ্ধা’ নামে একটি সংগঠন শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না বলে মন্তব্য করলেন মেয়র শাহাদাত হোসেন।তিনি বললেন, ‘আন্দোলনের সময় রা...