চট্টগ্রামে জ্বালানি তেলের গুদামে আগুন
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে জ্বালানি তেলের গুদামের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস
চট্টগ্রাম নগরীতে একটি জ্বালানি তেলের গুদামে আগুন লেগেছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে এখনো পুরোপুরি নেভেনি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার কদমতলী পোড়া মসজিদ এলাকায় একটি কাঁচা গুদামে আগুন লাগে।
বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মবিলের গুদামটিতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ছিল। খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৫টি ইউনিট নিয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
আগুন পুরোপুরি নেভানোর আগ পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য দেওয়া সম্ভব নয় বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মীরা জানান।



