Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জুলাই বিপ্লব ৭ নভেম্বরের চেয়েও শক্তিশালী : হামিদুর রহমান আজাদ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২০:৫৮
শেয়ার করুন:
জুলাই বিপ্লব ৭ নভেম্বরের চেয়েও শক্তিশালী : হামিদুর রহমান আজাদ

চট্টগ্রাম মহানগর জামায়াতের আলোচনা সভায় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ

২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ‘জুলাই বিপ্লব’ ৭ নভেম্বরের চেয়ে শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এসময় তিনি আরও বললেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা কোনো পাগল-ছাগলেও বিশ্বাস করে না।

আজ শনিবার বিকfলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে এ সভা হয়েছে।

সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বিএনপির নাম উল্লেখ না করে বললেন, ‘১৪০০ মানুষের জীবন। তিন হাজারের বেশি মানুষের পঙ্গুত্ব, আহত হওয়া। এর ফলশ্রুতিতে পাঁচ আগস্টের বিপ্লব। আপনারা এটা বিপ্লব বলেন না কেন? তাহলে সাত নভেম্বর বিপ্লব বলেন কেন? সাত নভেম্বর যদি বিপ্লব হয়, জুলাই কেন বিপ্লব হবে না? ৭ নভেম্বর ক্যান্টনমেন্ট থেকে মিছিল বের হয়েছিল, জনগণ সংহতি প্রকাশ করেছিল, ক্ষমতার পরিবর্তন এসেছিল। তার চেয়েও বেশি মানুষের স্যাক্রিফাইস আর অংশগ্রহণের ভিত্তিতে যে রেভ্যুলেশন হয়েছে সেটা আপনাদের কাছে বিপ্লব না।’

‘৭ নভেম্বরের চেয়েও শক্তিশালী হচ্ছে জুলাই বিপ্লব। আপনারা ওটাকে স্বীকার করেন, এটাকে করেন না কেন আমরা জানি। কারণ জুলাই বিপ্লবের কোনো কৃতিত্ব আপনি প্রমাণ করতে পারছেন না। আপনারা তো অস্বীকারই করেছিলেন। জিয়াউর রহমান সাহেবকে মুক্ত করার সময় যে স্লোগানটা হয়েছিল নারায়ে তাকবির, সেটার ক্রেডিট আপনারা নিতে চান। জুলাই বিপ্লবের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ ৭ নভেম্বরের প্রকৃত চেতনা হল ইসলামী চেতনা। আর জুলাইয়ের চেতনা হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার চেতনা।’

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বললেন, ‘এখন আমাদের ব্লেম দেওয়া হচ্ছে, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাত হয়েছে। চট্টগ্রাম কোনো পাগল-ছাগল পাওয়া যাবে না যারা এটা বিশ্বাস করবে। ঢাকা শহরে আমি পাইনি। এটা অবিশ্বাস্য বিষয়। কারণ জামায়াতের পাঁচজন নেতাকে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলিয়েছে। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ।’

‘অফিস বন্ধ করে দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করেছে। বাসায় থাকতে পারিনি। রাতে ঘুমাতে পারিনি। অফিসে যেতে পারিনি। ব্যবসা করতে পারিনি। বাপ-বেটা মিলে ভাত খাচ্ছে। বলছে গোপন মিটিং করছে। ধরে নিয়ে গেছে। এ ধরনের জুলুম নির্যাতন যাদের ওপর হয়েছে তারা না কি আবার আওয়ামী লীগের সাথে আঁতাত করবে। এজন্য বলছিলাম ঢাকাতে এমন কোনো পাগল পাইনি। চট্টগ্রামে এমন কোনো পাগল বিশ্বাসী আছে কি না আল্লাহ জানে।’

অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বললেন, ‘আমরা যদি বলি ফ্যাসিবাদের আমলে তো আপনারা দরখাস্ত দিয়ে মিছিল-মিটিং করতেন। সরকার যতটুকু অনুমতি দিত ততটুকু করতেন। একমাত্র জামায়াতে ইসলামী বলেছে কীসের অনুমতি! আমি স্বাধীন দেশের নাগরিক। রাস্তায় নামবো, বাধা দিলে মোকাবেলা হবে। মোকাবেলা আমরা করেছি। সেই সাহস আপনাদের কোনো নেতা দেখাতে পারেননি।’

অন্তর্বর্তী সরকারের আমলে যতটুকু সংস্কার হয়েছিল, সবটুকু ধুয়ে-মুছে ‘বিএনপিই’ ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম করছে বলেও মন্তব্য করলেন এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় সহকারী সেক্রেটারি খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বক্তব্য রাখেন।

জামায়াতচট্টগ্রামএ এইচ এম হামিদুর রহমান আজাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’