Agamir Somoy E-Paper
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

অস্থির সমাজ বিভ্রান্তিকর বাস্তবতার কবলে: আবুল মোমেন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:৫৪
অস্থির সমাজ বিভ্রান্তিকর বাস্তবতার কবলে: আবুল মোমেন

নানামুখী আগ্রাসনে সমাজ অস্থির হয়ে এক ধরনের বিভ্রান্তিকর বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উদীচী চট্টগ্রামের সভাপতি প্রয়াত ডা. চন্দন দাশের শোকসভায় তিনি একথা বলেছেন।

বাংলাদেশকে নানামুখী আগ্রাসী আক্রমণের মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে আবুল মোমেন বললেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পুঁজিবাদ রুদ্ররূপ ধারণ করেছে। যেখানে-সেখানে যুদ্ধ বাধানো হচ্ছে। নানা কায়দায়, নানা কৌশলে এক ধরনের আগ্রাসী আক্রমণ আমাদেরও সহ্য করতে হচ্ছে। আমরা নতুন ঔপনিবেশিক ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি।’

‘অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্র তার উপনিবেশ বানানোর বিষয়টা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত করেছে। অন্তর্বর্তী সরকার এমন একটা বাণিজ্যচুক্তি করে গেছে, এর মধ্য দিয়ে আমরা নিজেরাই এ আক্রমণের মধ্যে পড়ে গেছি। আমরা গম কার কাছ থেকে কিনব, চাল কার কাছ থেকে কিনব— এটিও আরেক রাষ্ট্রের অনুমতি নিতে হবে।’

এনজিওসহ বিভিন্ন সংস্থার নানামুখী কর্মকাণ্ডে সমাজের মানুষের মধ্যে আপসকামী মনোভাব তৈরি হয়েছে বললেন তিনি, ‘নানাভাবে নানা কৌশলে নানাকিছু দিয়ে সমাজের নানা দ্বন্দ্বগুলোকে স্তিমিত করে ফেলা হয়েছে। সমাজটা অস্থির হয়ে গেছে। একটি বিভ্রান্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। কে যে আসল আর কে যে নকল তা বোঝা দায় হয়ে গেছে। সহজেই কাউকে বড় করে দেখানো হচ্ছে। আদর্শ, মান, চিন্তাচেতনার গভীরতা এসব কোনো বিষয় হিসেবে গণ্য হচ্ছে না।’

এ পরিস্থিতি থেকে উত্তরণে ৬০-৭০-এর দশকের মতো করে সমাজে বাঙালি জাতিসত্তার জাগরণ তৈরির কাজ শুরুর তাগিদ দিলেন আবুল মোমেন।

সভায় উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি মাহমুদ সেলিম অভিযোগ করলেন, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিভক্তি তৈরি করে দেশে প্রগতিশীল সংগঠনগুলোকে দুর্বল করা হচ্ছে।

সেলিমের ভাষ্য, ‘ছাত্র ইউনিয়নের মতো প্রবল পরাক্রমশালী সংগঠনকে ভাগ করা হয়েছে। মববাজি করে উদীচীকে দুই ভাগ করা হয়েছে। খেলাঘর আগে থেকেই দুইভাগ হয়ে আছে। সেটাকে এক করতে চেয়েছিলাম। তখন প্রভাবশালী নেতা ফতোয়া দিয়েছিলেন, আলাদাভাবে বিকশিত হোক। এসব যে মেটিকুলাস ডিজাইন সেদিন আমরা অনেকে বুঝতে পারিনি বা বুঝতে চাইনি। আমাদের সম্মিলিত নির্লিপ্ততার মাশুল আমাদের ভয়ংকরভাবে গুনতে হচ্ছে।’

নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উদীচী চট্টগ্রামের সভাপতি প্রবাল দে। সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা ও সদস্য শিমুল সেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিপিবির প্রাক্তন সভাপতি মোহাম্মদ শাহআলম, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ইন্দুনন্দন দত্ত, প্রাবন্ধিক সুভাষ দে, কবি ওমর কায়সার ও বিশ্বজিৎ চৌধুরী।

আবুল মোমেনশোকসভাউদীচী চট্টগ্রাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ২
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    পরীক্ষা ছাড়াই ট্যালেন্টপুলে বৃত্তি, এবার প্রকাশের আগেই ফল ফাঁস

    ১০ জুলাই ২০২৬, ০০:১৩

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    এমবাপ্পে-দেম্বেলে জাদুতে সেমিফাইনালে ফ্রান্স

    ১০ জুলাই ২০২৬, ০১:০৬

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    অরক্ষিত রেলক্রসিংয়ে প্রহরী জরিনা

    ১০ জুলাই ২০২৬, ০৩:১৯

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে: জয়া আহসান

    নারীর পরিচয় তার ব্যক্তিত্বে: জয়া আহসান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৭

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    পার্বতীপুরে ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

    ১০ জুলাই ২০২৬, ০১:৪০

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ইরান হামলার জন্য প্রস্তুত শত শত ইসরায়েলি যুদ্ধবিমান

    ১০ জুলাই ২০২৬, ০১:১৩

    আড়াই বছরে ১০৮৩০ ধর্ষণ!

    আড়াই বছরে ১০৮৩০ ধর্ষণ!

    ১০ জুলাই ২০২৬, ০৭:০৪

    প্রশাসনে বড় পদোন্নতিতেও বঞ্চনার অভিযোগ!

    প্রশাসনে বড় পদোন্নতিতেও বঞ্চনার অভিযোগ!

    ১০ জুলাই ২০২৬, ১০:২০

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    দুষ্প্রাপ্য বইয়ের রত্নভাণ্ডার তকমা হারাচ্ছে নীলক্ষেত

    ১০ জুলাই ২০২৬, ০১:৫৩

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    বিষাদ ভূমিতে বর্বর হামলা

    ১০ জুলাই ২০২৬, ০২:৩৯

    মাশহাদে খামেনিকে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    মাশহাদে খামেনিকে কোটি মানুষের অশ্রুসিক্ত বিদায়

    ১০ জুলাই ২০২৬, ০২:২৩

    জেনে নিন চাল, ডাল ও তেল-মুরগির বর্তমান দাম

    জেনে নিন চাল, ডাল ও তেল-মুরগির বর্তমান দাম

    ১০ জুলাই ২০২৬, ০৭:৩৮

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    এডিনবরাতে আইসিসির সভায় যোগ দিলেন তামিম

    ১০ জুলাই ২০২৬, ০১:১০

    আজকের নামাজের সময়সূচি (১০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১০ জুলাই)

    ১০ জুলাই ২০২৬, ০৮:০০

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    সংস্কৃতিচর্চার প্রয়োজন ও সংকট

    ১০ জুলাই ২০২৬, ০০:৫১

    advertiseadvertise